শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

অপরাধীদের আলোর পথে ফিরে আসার আহবান ওসি কামাল উদ্দিন 

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ৫.৫৯ এএম
  • ২০০ বার পঠিত

মোঃ বাবুল মিয়া বাবলা,সীতাকুন্ড, প্রতিনিধিঃ

অপরাধীদের আলোর পথে ফিরে আসার সুযোগ দিলেন সীতাকুণ্ড মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন। আজ শুক্রবার এফ আর ফাউন্ডেশনের অর্থায়নে, আলোকিত যুব সংঘের কার্যালয়ে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অপরাধীদের তিনি এ আহবান জানান। মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, “আজ থেকে কেউ যদি অপরাধ জগত ছেড়ে দিয়ে ভালো হতে চান তাহলে সীতাকুণ্ড থানা পুলিশের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সহায়তা করা হবে। আর্থিক অসচ্ছল হলে প্রয়োজনে কর্মসংস্থান ও পুনর্বাসনের চেষ্টা করা হবে। তার আগের যদি কোন মামলা থাকে এবং সেখানে যদি সহায়তার কোন সুযোগ থাকে সেখানেও সহায়তা করা হবে। সকল চোর, ডাকাত ও সন্ত্রাসীদের আহবান করছি আপনারা অপরাধ জগত ছেড়ে ভালো হয়ে যান। মনে করেন এটা আমার পক্ষ থেকে আপনাদের সুযোগ প্রদান। আর যদি আপনারা এই সুযোগ কাজে না লাগিয়ে অপরাধে লিপ্ত থাকেন তাহলে আমি মনে করব আপনারা থানা পুলিশকে চ্যালেঞ্জ করেছেন। আমিও সেই চ্যালেঞ্জ গ্রহণ করব। আর মনে রাখবেন অপরাধ করে কেউ পার পাবে না। সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনা হবে। 

আলোকিত যুব সংঘের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আলোকিত যুব সংঘের প্রধান উপদেষ্টা এইচএম তাজুল ইসলাম নিজামী। উদ্বোধন করেন এফ আর ফাউন্ডেশন এর চেয়ারম্যান ব্যারিস্টার চৌধুরী মোঃ জিন্নাত আলী। আলোকিত যুব সংঘের চেয়ারম্যান শেখ সাইফুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী ও অন্যান্যরা।

এফ আর ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, যুক্তরাজ্য ভিত্তিক এই ফাউন্ডেশন অসহায় ও অসচ্ছল মানুষদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। এতদিন তাদের কার্যক্রম সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে সীমাবদ্ধ থাকলেও এখন থেকে পুরো উপজেলা ব্যাপী দুঃস্থদের সহায়তা কার্যক্রম চলমান থাকবে। এই শীতে দুই ধাপে মোট পাঁচ হাজার ভালো মানের কম্বল দুস্থদের মাঝে বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com