শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

চরফ্যাশনে অটো-চালকের গলা কাটা লাশ উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৬.০০ এএম
  • ২২৯ বার পঠিত

এম শফিকুল ইসলাম
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি/
ভোলার চরফ্যাশনে মো. হারুন (১৮) নামের এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
যুবক হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন লাশ উদ্ধারে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী থেকে অটোরিকশা চালক মো. হারুনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, অন্য কোনো জায়গায় গলা কেটে হত্যা করে ওই স্থানে লাশ ফেলে রেখে গেছে বলে তার ধারণা। লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com