বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

চরফ্যাশনে হাজারো মানুষের সাথে ইফতার করলেন জামায়াতের এমপি প্রার্থী

  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৩.৩৫ পিএম
  • ১৪৩ বার পঠিত

এম শফিকুল ইসলাম, শশীভষণ প্রতিনিধি :
ভোলার চরফ্যাশন উপজেলার চর কলমী ইউনিয়নে ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চর কলমী ইউনিয়ন শাখা। রবিবার( ১৬ মার্চ) বিকালে ইউনিয়নের সাড়েক খালী এলাকায় আল-আমিন সোহাগ হাওলাদারের বাড়িতে ইফতার অনুষ্ঠিত হয়।
ইফতার অনুষ্ঠানে মাহে রমাদান শীর্ষক আলোচনায় প্রধান অতিথি’র বক্তব্যে ভোলা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও ভোলা -৪( চরফ্যাশন – মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম দূর করতে নৈতিক শিক্ষার বিকল্প নেই। একমাত্র আল কোরআনের শিক্ষাই আমাদের জন্য নৈতিক শিক্ষা। এ সময় তিনি আগামী দিনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে সবাইকে ইসলামের ছায়াতলে আসার আহবান জানান।
চরকলমী ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর ওবায়েদুল্লাহ কামালের সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ, চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ পুরানা পল্টন অঞ্চল জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মো: আল-আমিন সোহাগ হাওলাদার, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রমিজ উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান প্রমুখ। ইফতার মাহফিলে শিক্ষক,আইনজীবী, সমাজ সেবক, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ কয়েক হাজার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এর আগে বিকাল ৩ টায় পাশ্ববর্তী নজরুল নগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com