শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

কর্ণফুলী আইডিয়াল স্কুল এর বিজয় র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত :

  • আপডেট টাইম : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৮.০১ এএম
  • ২১৭ বার পঠিত

মানব সময় ডেস্ক :
অদ্য ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক মো : গুলজার হোসেন এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো : সেলিম উদ্দিন এর সঞ্চালনায় সকাল ৯ ঘটিকায় স্কুল প্রাংগনে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী আইডিয়াল স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ইমরানুল হক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী আইডিয়াল স্কুলের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন সহ যথাক্রমে পরিচালক ইমাম উদ্দিন, আবদুল কাদের চৌধুরী, ডা: মামুনুল ইসলাম চৌধুরী, মো:নুরুল কবির বাবুল, মো: ফয়সাল( নবী) ডা: জয়নাল আবেদিন মাহবুব।
শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক রাকিবুল হাসান,বেলাল উদ্দিন
সহকারী শিক্ষক তারিকুর রহমান, নাহিদুল ইসলাম, শাম্মি আক্তার, রিফা আক্তার, আয়েশা সহ অন্যান্য অভিভাবকবৃন্দ।
প্রধান বক্তা শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য বলেন কর্ণফুলী আইডিয়াল স্কুল যেমন নামে সুন্দর ও আইডিয়াল তেমনি শিক্ষার্থীদেরকে পড়াশোনা ও আচার আচরণে আইডিয়াল হতে হবে। একটি প্রতিষ্ঠানের প্রাণচঞ্চলতা ফিরে আসে শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায়,সকলে আন্তরিক হলে প্রতিষ্ঠান টি অত্র এলাকার বাসিন্দাদের জন্য অনেক উপকারে আসবে। শিক্ষার ধারাবাহিক মান উন্নয়নে অত্র প্রতিষ্ঠানে এ বছর থেকে নবম শ্রেণিতেও ভর্তি কার্যক্রম চলছে বলে তথ্য দেন।তিনি দূরে থাকলেও মনে প্রাণে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের উন্নয়নে দোয়া করেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে স্কুল মাঠে শিক্ষার্থীদের পিটি ও জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে স্কুল মাঠ থেকে শুরু হয়ে কলসি দিঘী রোড ওয়াশিল চৌধুরী পাড়া আলী মাঝি রোড হয়ে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়। সকল সহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com