শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

সীতাকুণ্ডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৬.৪০ এএম
  • ২২৪ বার পঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বিবাদী জনৈক আবুল খায়ের গং এই ঘর নির্মাণ করছেন বলে মঙ্গলবার সকালে সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করেছেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর বাঁশবাড়িয়া রহমতের পাড়া গ্রামের জেবল হকের পুত্র মোহাম্মদ ইয়াসিন। লিখিত বক্তব্যে তিনি জানান, আমচর পিতার ১৯৫/ ১৯৬ দাগের মোরশী সম্পত্তি নিয়ে উক্ত এলাকার জনৈক আবুল খায়ের গং এর সাথে বিরোধ চলে আসছিলো। এ বিষয়ে সীতাকুণ্ড সিনিয়র সহকারী জজ আদালতে ১৩২/২০২৩ মামলা দায়ের করি। বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক বিগত ২২ শে জুন ২০২৩ তারিখে আবুল খায়েরসহ অপরাপর ব্যক্তির বিরুদ্ধে আদালত নিষেধাজ্ঞা জারি করেন।

বিবাদিগণ বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে জোড় পূর্বক আমাদের জায়গার উপর ঘর নির্মাণ করছে। আমরা কাজে বাঁধা দিলে তারা আইনের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে আমাদেরকে হুমকি ধমকি দিয়ে আসছে। এমতাবস্থায় আমরা পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি। সংবাদ সন্মেলনের মাধ্যমে আমরা এর প্রতিকার চাই। সংবাদ সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জেবল হক, মোঃ ইলিয়াছ, পারভীন সুলতানা এবং মাকসুদা বেগম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com