শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’র উদ্যোগে পানিবন্দী শ্রমিকদের মাঝে খাবার বিতরণ ভেলায় চড়ে ক্যাম্পাস পরিদর্শন করেন নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম হাইকোর্টের রায় আপিলে বহাল সংবিধানে ফিরলো গণভোেট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চট্টগ্রামের জলাবদ্ধতা ও মেয়র ডা. শাহাদাত হোসেনের বক্তব্য: সস্তা ট্রল বনাম আসল সত্য! চট্টগ্রাম মহানগরী জামায়াতের জরুরী দায়িত্বশীল বৈঠকে ৯-১৫ জুলাই’২৬ ‘দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ’ ঘোষণা দক্ষিণ পতেঙ্গায় পানি বন্দি এলাকা পরিদর্শন ও সহায়তা কার্যক্রমে ৪১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুস সাত্তার পতেঙ্গায় পানিবন্দী এলাকা পরিদর্শন করলেন চসিক জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী নাটকীয় হারে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রেফারিং নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে মিশর ফুটবল ফেডারেশন বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লা’বিত ভোলার মনপুরা, পা’নিব’ন্দি লাখো মানুষ সহযোগিতার প্রত্যাশা সরকারের কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে যুবদল নেতা সোহেলকে হত্যার চেষ্টা সাক্ষীর বুকের পাঁজর নাকের হাড় গুঁড়ো:

দাঁত ব্রাশ ছাড়াও টুথপেস্টের ১০টি কাজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ৬.০৬ এএম
  • ১১৯৮ বার পঠিত
ফাইল ছবি

দাঁত পরিষ্কার করতে চুলার ছাই বা মেসওয়াকের যুগ চলে গেছে অনেক আগেই। এসেছে টুথব্রাশ এবং টুথপেস্টের ব্যবহার। ঝকঝকে দাঁতের জন্য টুথপেস্ট অপরিহার্য। তবে দাঁত ব্রাশ করা ছাড়াও টুথপেস্টের আরো ব্যবহার রয়েছে। যেগুলোর সঙ্গে মুখের বা দাঁতের কোনো সম্পর্ক নেই—

মোবাইল স্ক্রিন
মোবাইলে স্ক্রিনে বিভিন্ন রকমের আঁচড়ের দাগ পড়ে যায়। এ ধরনের মোবাইলের স্ক্রিনে অল্প একটু টুথপেস্ট লাগিয়ে আঙুল দিয়ে ঘঁষে দিন। তারপর কাপড়ের টুকরো সামান্য পানিতে ভিজিয়ে স্ক্রিনটি মুছে নিন।

দেয়ালে আঁকাআঁকি
বাচ্চারা দেয়ালে রং পেন্সিল বা প্যাস্টেল দিয়ে আঁকাআঁকি করবেই। সেক্ষেত্রে একটু টুথপেস্ট দেয়ালের দাগের ওপর লাগিয়ে সামান্য ভেজা কাপড় দিয়ে ঘঁষে দিন। তারপর পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

 

কাপড়ের দাগ
কাপড়ে তেল, মশলা বা কালির দাগ লেগে যায়। চিন্তা নেই, অল্প একটু টুথপেস্ট দাগ-লাগা জায়গাটিতে ঘঁষে নিন। তারপর স্বাভাবিকভাবে সাবান পানিতে ধুয়ে নিন।

বোতলের দুর্গন্ধ
বাচ্চাদের ফিডিং বোতলে দুর্গন্ধ হয়। সেক্ষেত্রে বোতলটিতে অল্প পানি দিন, তারপর বোতলের ভেতর একটু টুথপেস্ট ফেলে বোতলের মুখ বন্ধ করে ঝাঁকিয়ে পানিটা ফেলে দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিন।

পোকামাকড়ের কামড়
মশা, পিঁপড়া বা মৌমাছি জাতীয় পোকা কামড়ালে অল্প একটু টুথপেস্ট লাগিয়ে দেন, দেখবেন কামড়ের জ্বালা অনেক কমে গিয়েছে।

ফোসকার যন্ত্রণা
ফোসকা পড়ে গেলে অল্প একটু টুথপেস্ট লাগিয়ে দিলে ফোসকার জ্বালা, যন্ত্রণা একেবারে কমে যাবে।

 

হাতের দুর্গন্ধ
হাত দিয়ে খাওয়ার পর সাবান দিয়ে ধোওয়ার পরেও তেল, মশলা বা পেঁয়াজের গন্ধ যায় না। সেক্ষেত্রে একটু টুথপেস্ট ঘঁষে নিন হাতে। তারপর স্বাভাবিকভাবে সাবান দিয়ে ধুয়ে ফেলুন হাত।

নখ পরিষ্কার
নখের ওপর একটু টুথপেস্ট লাগিয়ে টুথব্রাশ দিয়ে অল্প ঘঁষে নিন। এতে শুধু যে নখ পরিষ্কার হবে তা নয়, পাশাপাশি নখ চকচকেও হবে।

হেয়ার জেল
হেয়ার জেল যে উপাদান দিয়ে তৈরি হয়; সেই একই উপাদান দিয়ে তৈরি হয় টুথপেস্ট। কাজেই গোসল করার সময় টুথপেস্ট দিয়ে চুল ধুলে কোনো ক্ষতি হয় না, বরং চুল ভালো থাকবে।

 

বেসিন পরিষ্কার
বাথরুম বা রান্নাঘরের বেসিনে সামান্য টুথপেস্ট লাগিয়ে স্ক্রাবার দিয়ে আলতো ঘঁষে নিন। তাহলে ঝকঝক করবে বেসিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com