সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

সি আর বি কে রক্ষা করতে হবে দানবের ছোবল থেকে। জাহেদ কায়সার ||মানব সময় ||

  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১, ৬.০২ এএম
  • ১০২২ বার পঠিত

ইট পাথরের এই নগরীতে এক চিলতে সবুজ অার পাহাড় ঘেরা উন্মুক্ত স্হানগুলোর মধ্যে সি অার বি অনন্য । নগরবাসী এই স্হানটিকে চট্টগ্রামের ফুসফুস বলে। এইখানে রোজ সকালে উঁকি দেয় সোনালী রোদ্দুর। শতবর্ষের রোদ- বৃষ্টি, ঝড় তুফান সয়ে কত গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। প্রকৃতির দেওয়া অপরূপ শোভা ও নৈসর্গিক সৌন্দর্য ঘেরা সি অার বি’র শতবর্ষী গাছ কেটে পাহাড়-টিলা ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করে


এখানে বড়সড় একটি হাসপাতাল নির্মাণ প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সব শ্রেণি-পেশার মানুষের বাধা ও মতামত উপেক্ষা করে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে সিআরবিতে ৫০০ শয্যার হাসপাতাল ও ১০০ আসনের মেডিকেল কলেজ নির্মাণের সব আয়োজন প্রায় চূড়ান্ত। ইতোমধ্যে ইউনাইটেড হাসপাতাল পরিচালনা কর্তৃপক্ষ ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানির সঙ্গে চুক্তিও করেছে রেলওয়ে। ২০২০ সালের ১৮ মার্চ রেলের সঙ্গে চুক্তি করার পর এখন হাসপাতাল নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে ইউনাইটেড কর্তৃপক্ষ।
কিন্তু রেলওয়ে এই হীন প্রচেষ্টায় ফুঁসে ফেঁপে উত্তাল হছে বীর চট্টলা। মহামারী করোনার তৃতীয় ছোবল, ঝুম ঝুম বৃষ্টি, শকুনের হুংকার সব কিছুকে তুচ্ছ করে অাজ এক কাতারে পুরো শহর। সবার একটা দাবি যে কোন মূল্যে রক্ষা হোক প্রকৃতি, রক্ষা হোক সি অার বি, বিশুদ্ধ থাকুক অক্সিজেন। ভবিষ্যৎ প্রজন্ম পাক নিঃশ্বাস ফেলার স্বস্তি।
অামরা চাই হাসপাতাল হোক, তবে তা সবুজ ভূ- স্বর্গ ধ্বংস করে নয়। অাশা করি হাসপাতাল নির্মনের স্হান নির্বাচনে সরকার চট্টগ্রাম বাসীর ইচ্ছের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচক্ষণতার পরিচয় দিবে।
অামরা বাচঁতে চাই প্রকৃতির নির্মল পরিবেশে। তাই অাসুন সবাই সোচ্চার হয়ে চট্টগ্রামের ফুসফুস সি অার বি কে রক্ষা করি দানবের ছোবল থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com