বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

এক ইঞ্চি মাটিও বিদেশীদের‌ হাতে দিব না – ইপিজেডে আ: লীগের সম্মেলনে হুইপ আবু সাঈদ মাহমুদ স্বপন

  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুন, ২০২৩, ১০.৪৪ এএম
  • ২৬৮ বার পঠিত

হোসেন বাবলা: নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম ||
চট্টগ্রাম মহানগর আওতাধীন
ইপিজেড থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৫ জুন, রোববার সকালে রেইনবো কমিউনিটি সেন্টার প্রাংগনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,
শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক ,নগর আঃ লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাহাতাব উদ্দিন চৌধুরী ও অনুষ্ঠানের প্রধান বক্তা,সাধারণ সম্পাদক আ,জ,ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি- সাংসদ এম এ লতিফ।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক আঃ লীগ নেতা হাজী মোঃ হারুন উর রশিদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি নঈমুদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, হাসান মাহমুদ হাসনী, মশিউর রহমান চৌধুরী, রোটা:হাজী ইলিয়াছ কামরুল হাসান বুলু, হাজী জহুর আহমদ কোং, হাজী সুলতান নাছির উদ্দিন।
আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন – ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও আঃ লীগ সাধারণ সম্পাদক হাজী জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম,নারী নেত্রী শারমিন সুলতানা,ফরিদ উদ্দিন বাবর, সেলিম আফজল, লোকমান হাকিম,এড, শামসুল আলম প্রমুখ।
এসময় মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, কাউন্সিলর হাজী ছালেহ আহমদ চৌধুরী, মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম, হাসান মুরাদ বিপ্লব,আ: মালেক সুলতান, কেন্দ্রীয় আঃ লীগের আইন বিষয়ক সদস্য ও সাবেক ছাত্রনেতা ব্যারিষ্টার শওগাতুল আনোয়ার খান, প্রাক্তন শ্রমিক নেতা মোঃ ইসহাক, বন্দর থানা আঃ লীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ ইলিয়াস,পতেংগা থানা আঃ লীগ নেতা আব্দুল হালিম,হাসান মুরাদ, হাজী মোঃ হাসান, মোঃ আজাদ চৌধুরী সহ অজস্র ডেলিগেট, কাউন্সিলর ও কর্মী-সমর্থকরা স্বক্রিয় উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ মাহমুদ স্বপন বলেছেন,এক ইঞ্চি মাটিও বিদেশীদের‌ হাতে তুলে দিব না এবং কোন বিদেশী চাপেও শেখ হাসিনা সরকার মাথানত করবে না। সাংবিধানিক ধারাবাহিকতায় আগামী দ্বাদশ নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে। বিশেষ অতিথির বক্তব্য এম পি লতিফ বলেন, আগামী দিনে দেশে কোন অপ্রীতিকর রাজনৈতিক পরিস্থিতি ঘটালে বিএনপি-জামাত জোট কে অলি-গলি থেকেও বের হতে দিবে না । প্রধান বক্তা নাছির উদ্দিন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আবারো নির্বাচিত হয়ে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
এর আগে সকালে নেতা কর্মীদের মিছিলে মিছিলে মূখরিত হয়ে উঠে সম্মেলন প্রাংগন।
সবশেষে বিকেলে সম্মেলনের ২য় অধিবেশনে সকলের সর্বসম্মতিক্রমে হাজী সুলতান নাছির উদ্দিন কে সভাপতি ও মোঃ সেলিম আফজল কে সাধারণ সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট ইপিজেড থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করেন নগর সাধারণ সম্পাদক আ,জ,ম নাছির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com