মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

সল্টগোলা রেলক্রসিং এলাকায় তেলবাহী ওয়াগনের সাথে লরির সংঘর্ষে ১জন নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুন, ২০২৩, ১.৪৮ পিএম
  • ২৫৯ বার পঠিত

ডেস্ক নিউজ: 
বন্দর নগরীর সল্টগোলা রেলক্রসিং মোড়ে তেলবাহী ওয়াইনের সাথে ট্রাংক লরীর দূর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে।
দুর্ঘটনার কারণে রেললাইনের দুই পাশে প্রচুর গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টা টার পর্যন্ত উদ্ধার কাজ চলছিল বলে জানা গেছে।
ঘটনাস্থলে থাকা বন্দর থানার উপ-পরিদর্শক রেজাউল হক জানান, এখন পর্যন্ত লরির নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও হতাহত থাকতে পারে। কারো নাম পরিচয় পাওয়া যায় নি।
চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) মাস্টার আব্দুল মালেক বলেন, তেলবাহী ওয়াগনটি পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে ইয়ার্ডে আসছিল। এটি সল্টগোলা ক্রসিং পার হওয়ার সময় দুই দিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু হঠাৎ একটি গ্যাসবাহী লরি রেললাইনে উঠে যায়। এতে ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটে। এটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ ঘটনায় লরির একজন মারা গেছে। তার পরিচয় জানা যায়নি।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মোহাম্মদ আমান উল্লাহ আমান বলেন, নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় একটি তেলবাহী ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে গ্যাস ভর্তি লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গ্যাস সবদিকে ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান আশরাফ ‘কেমিক্যালবাহী লরিটি বন্দর থেকে বের হওয়ার সময় সল্টগোলা ক্রসিং মোড় এলাকায় ৯টা ৫০ মিনিটের দিকে তেলবাহী ট্রেনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর ও ইপিজেড ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছেছে। সংঘর্ষের ফলে লরির উপরে থাকা ক্যামিক্যাল ট্যাংকার বাঁ দিকে হেলে হয়ে পড়েছে।’
‘আমরা একটি হেলমেট ও মোটরসাইকেল নিচে দেখতে পাচ্ছি। আশঙ্কা করছি নিচে লোক থাকতে পারে। আমাদের কাছে উদ্ধার কাজের জন্য ভারী সরঞ্জাম না থাকায় বন্দর কর্তৃপক্ষের ক্রেন আসার অপেক্ষা করছি। তারপর আমরা উদ্ধার কাজ চালাতে পারবো। এরইমধ্যে লরির ট্যাংকার থেকে কেমিক্যাল রাস্তায় ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই তারা পালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com