শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় ছড়াকার মিজানুর রহমান শামীম বলেন নতুন প্রজন্মের মেধা বিকাশে ছড়া ও সাহিত্যের ভূমিকা অপরিসীম আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র “মিসকেস দায়েরের কারণসমূহ” নিয়ে বিশেষ প্রতিবেদন জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y

বানারীপাড়ায় ব্লাড ব্যাংকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | manob somoy

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মে, ২০২৩, ১২.২৭ পিএম
  • ২০০ বার পঠিত

মুক্তা চৌধুরী : বানারীপাড়া প্রতিনিধি ||
বরিশালের বানারীপাড়ায় মানবতার সেবায় ব্রত অরাজনৈতিক সংগঠন ব্লাড ব্যাংকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৯ মে মঙ্গলবার বিকালে বানারীপাড়া ডিগ্রী কলেজ মিলনায়তনে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

পরে বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা আ.সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম । প্রধান আলোচকের বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ মোফাজ্জেল হোসেন খান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন কলেজের সহকারি অধ্যাপক ও পৌরসভার প্যানেল মেয়র এমাম হোসেন,বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।

বানারীপাড়া ব্লাড ব্যাংকের সদস্য ফারজানা শহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কবির হোসেন ও কামরুল হাসান,বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাইদুল ইসলাম রনিসহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বরিশালের বিশিষ্ট যাদু শিল্পি মাষ্টার মো. ইসমাইল হোসেন আকর্ষনীয় যাদু প্রদর্শণ ও বানারীপাড়া ব্লাড ব্যাংকের সদস্য ফারজানা শহিদ সঙ্গীত পরিবেশন করে সবাইবে মুগ্ধ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com