রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

৯ বছরের অর্জন তুলে ধরা হবে ডিজিটাল ওয়ার্ল্ডে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ৪.৫৬ এএম
  • ৭৭৬ বার পঠিত
ফাইল ছবি

দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ শুরু হচ্ছে ৬ ডিসেম্বর। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পঞ্চম বারের মত এটি আয়োজন করতে যাচ্ছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের সফটওয়্যার টেকনোলজি পার্কে ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ আয়োজনের বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, ডিজিটাল ওয়ার্ল্ড প্রতি বছর তিন দিন করে হলেও এবার আইটি সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে উৎসব চার দিনব্যাপী করা হয়েছে। এছাড়া এবারের উৎসবে গত ৯ বছরে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরা হবে। ডিজিটাল ওয়ার্ল্ডে আগতরা জানতে পারবেন আমাদের আইসিটি খাত কতটা উন্নতি করেছে।

ডিজিটাল ওয়ার্ল্ডকে সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে পলক বলেন, এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে ৭০ জন বিদেশি এবং শতাধিক স্পিকার ২৯টি সেশনে অংশ নেবেন। এতে গুগল, ফেসবুক, নুয়ান্স, অ্যাংরিবার্ড, কোয়ালকম এবং মটোরোলাসহ পৃথিবীর শীর্ষ আইটি প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের প্রতিটি ইউনিয়নকে ফাইবার অপটিক ক্যাবলের আওতায় আনা হচ্ছে। ফলে কানেকটিভিটি সারা দেশে ছড়িয়ে পড়ছে। আইসিটি শিল্পের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় মোট ২৮টি হাইটেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের কাজ এগিয়ে চলছে। আইসিটি খাতে ২০০৮ সালে রফতানি আয় ছিল ২৬ মিলিয়ন ডলার। নয় বছরে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ মিলিয়নে। বর্তমানে দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে তথ্যপ্রযু্ক্তি সেবা।

৬-৯ ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনী প্রতি দিন সকাল নয়টা থেকে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলবে। এতে প্রবেশের জন্য কোনো ফি লাগবে না। তবে অনলাইনে নিবন্ধন করতে হবে। এবারের ডিজিটাল ওয়ার্ল্ডের স্লোগান ‘রেডি ফর টুমরো’। উৎসবের বাজেট ধরা হয়েছে ১২ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকারসহ তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com