রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বপ্নীল মডেল একাডেমিতে পালিত হলো ‘স্কুল ফিডিং প্রোগ্রাম ও পুনঃনির্মিত ভবন উদ্বোধন: ইপিজেড–পতেঙ্গা অঞ্চলের সাধারণ সভা অনুষ্ঠিত ও ২০২৬–২০২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন মানসম্মত শিক্ষার স্বার্থে প্রশিক্ষণের বিকল্প নেই: চট্টগ্রাম মডেল স্কুলে প্রাথমিক শিক্ষণ বিষয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত ক্লাস পার্টি শুধু উৎসব নয়, শিক্ষার পাঠ—আনন্দের আড়ালে অনৈতিক আয়ের সংস্কৃতি বন্ধ হোক —এম. নজরুল ইসলাম খান চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়

স্বপ্নীল মডেল একাডেমিতে পালিত হলো ‘স্কুল ফিডিং প্রোগ্রাম ও পুনঃনির্মিত ভবন উদ্বোধন:

  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৩.০৪ এএম
  • ৩ বার পঠিত

মানব সময় ডেস্ক :
কোমলমতি শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি আর পুষ্টিকর খাবারের আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন পরিচালিত স্বপ্নীল মডেল একাডেমিতে পালিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৮ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য ‘স্কুল ফিডিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন একাডেমির পুনঃনির্মিত ভবনেরও শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি ছাত্র ছাত্রীদের মুখে দুধ ও ডিম তুলে দিয়ে স্কুল ফিডিং প্রোগ্রামের সূচনা করেন এবং পুনঃনির্মিত একাডেমি ভবনের শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. শরীফ উদ্দিন এবং জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “নিজেদের প্রবল ইচ্ছাশক্তি না থাকলে কেউ কারো জীবনে পরিবর্তন আনতে পারে না। আমাদের জীবনমানের পরিবর্তন নিজেদেরই করতে হবে।” সন্তানদের সুশিক্ষিত করে উন্নত ও সমৃদ্ধ জীবনের অধিকারী হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের মন দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান। একইসাথে সন্তানদের পড়াশোনার প্রতি আরও যত্নশীল ও দায়িত্বশীল হওয়ার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।
বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও পরিবেশগত উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন জেলা প্রশাসক। এ সময় তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে খেলাধুলার সামগ্রী প্রদান, বিশুদ্ধ পানির জন্য একটি গভীর নলকূপ এবং একটি স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার এমন জনকল্যাণমূলক ও সময়োপযোগী আয়োজনের জন্য জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ দপ্তর এবং জেলা মৎস্য কর্মকর্তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুষ্টিকর খাদ্য হিসেবে দুধ, ডিম ও চকলেট তুলে দেন। পুষ্টিকর খাবার ও নতুন ভবন পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com