রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বপ্নীল মডেল একাডেমিতে পালিত হলো ‘স্কুল ফিডিং প্রোগ্রাম ও পুনঃনির্মিত ভবন উদ্বোধন: ইপিজেড–পতেঙ্গা অঞ্চলের সাধারণ সভা অনুষ্ঠিত ও ২০২৬–২০২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন মানসম্মত শিক্ষার স্বার্থে প্রশিক্ষণের বিকল্প নেই: চট্টগ্রাম মডেল স্কুলে প্রাথমিক শিক্ষণ বিষয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত ক্লাস পার্টি শুধু উৎসব নয়, শিক্ষার পাঠ—আনন্দের আড়ালে অনৈতিক আয়ের সংস্কৃতি বন্ধ হোক —এম. নজরুল ইসলাম খান চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়

ইপিজেড–পতেঙ্গা অঞ্চলের সাধারণ সভা অনুষ্ঠিত ও ২০২৬–২০২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ২.৪৭ এএম
  • ১৫ বার পঠিত

মানব সময় ডেস্ক :
বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রামের ইপিজেড–পতেঙ্গা অঞ্চলের সাধারণ সভা গত ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ২০২৬–২০২৯ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে এডভোকেট আবু হানিফ নিহাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে এইচ. এম. হাসানুজ্জামান নির্বাচিত হন।
আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আলী আরশাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মোঃ লিয়াকত আলী হাওলাদার এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও সাংগঠনিক উপ-কমিটির আহ্বায়ক এম. জহিরুল আলম।
কেন্দ্রীয় শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইপিজেড পতেঙ্গা অঞ্চলের উপদেষ্টা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের অধ্যাপক ড. আবদুল করিম।
মঞ্চে আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক এম.ডি. এসকান্দার আলী হাওলাদার, আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব ও পিকনিক কমিটির আহ্বায়ক এম.এ. আজীজ হাওলাদার,
সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কে. এম. মাহবুবুর রহমান লিংকন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মোঃ মামুন খান এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জনাব রাশেদুল হক পারভেজ, জনাব মোঃ ফিরোজ খান ও জনাব বশির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বিভিন্ন অঞ্চল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইপিজেড–পতেঙ্গা অঞ্চলের সম্মানিত দাতা, আজীবন ও সাধারণ সদস্যবৃন্দ, সিটিএসবি
কর্তৃপক্ষের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোঃ সিদ্দিকুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভাপতির স্বাগত বক্তব্যের পর সদস্য সচিবের প্রতিবেদনটি সাবলীল ও সুচারুভাবে উপস্থাপন করেন কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বরকত উল্লাহ খান।
প্রধান অতিথি আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন তাঁর বক্তব্যে সমিতির সার্বিক কার্যক্রম তুলে ধরে সবাইকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। প্রধান বক্তা কেন্দ্রীয় মহাসচিব মোঃ লিয়াকত আলী হাওলাদার সংগঠনের লক্ষ্য, আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর বক্তব্য উপস্থিত সদস্যরা মনোযোগসহকারে শ্রবণ করেন এবং করতালির মাধ্যমে তাঁদের সমর্থন ও প্রশংসা জানান। বিশেষ অতিথি এম. জহিরুল আলম সাংগঠনিক ও গঠনতান্ত্রিক বিষয়সহ সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা দেন। অধ্যাপক ড. আবদুল করিম, জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, জনাব এম.এ. আজীজ হাওলাদার ও অ্যাডভোকেট বরকত উল্লাহ খান তাঁদের গঠনমূলক মতামত তুলে ধরেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রথম পর্বের আলোচনা শেষ হয়। দ্বিতীয় পর্বে সাংগঠনিক উপ-কমিটির আহ্বায়ক এম. জহিরুল আলম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন কার্যক্রম পরিচালনা করেন। সদস্য সচিব মোঃ আলী আরশাদ প্রস্তাবিত ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ও পদবির তালিকা উপস্থাপন করলে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে তা গৃহীত হয়। করতালির মাধ্যমে উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটিকে স্বাগত জানান। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সকলের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় ইপিজেড–পতেঙ্গা অঞ্চলের সাধারণ সভা এবং ২০২৬–২০২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com