বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

ভোলার তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ৩.৪২ এএম
  • ৩০৫ বার পঠিত

এম এ হান্নান, তজুমদ্দিন প্রতিনিধি ||

 

ভোলার তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম ইউসুফ (৪৫)। সে উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের সর্দার বাড়ির মৃত সুলতান আহমেদের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কৃষক ইউসুফ সোমবার (৯ জানুয়ারি) দুপুর ১২ দিকে বাড়ির সামনের বাগানে একটি সুপারী গাছ কাটতে যায়। এসময় গাছটি পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে পড়ে যায়। বিষয়টি বুঝতে না পেরে খুঁটি থেকে গাছ টেনে ছাড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে পড়ে। তা দেখে পাশে থাকা তার স্ত্রী ডাক চিৎকার করলে অন্যান্যরা এগিয়ে আসেন। পরে তারা ইউসুফকে উদ্ধার করে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

পুলিশ হাসপাতালে এসে লাশের সুরতাহাল রিপোর্ট প্রস্তুত করে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়।

এসআই রাজিব বড়ুয়া জানান, ঘটনাটি একটি দুর্ঘটনা। আর পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি। তবে, স্বজনদের কাছ থেকে লিখিত নিয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com