রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

চরফ্যাশন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন ৪ দফা দাবি

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬, ১.৪৬ এএম
  • ১৩০ বার পঠিত

শফিক,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশন উপজেলা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। 
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে ব্যাংকের সাধারণ গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
কর্মসূচি থেকে ব্যাংক পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব এবং অনিয়ম বন্ধের দাবি জানিয়ে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— ব্যাংকের এমডি অপসারণ করা হলে চেয়ারম্যানকেও অপসারণ করা, দলীয় ও বেআইনি নিয়োগসহ রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, এস আলমকে শাস্তির আওতায় এনে গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দেওয়া এবং গ্রাহকদের আমানতের পূর্ণ নিশ্চয়তা নিশ্চিত করা।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং গ্রাহকদের অর্থের নিরাপত্তা দিতে হবে। মানববন্ধন চলাকালে রাস্তায় পথচারীদের কিছুটা ভিড় তৈরি হলেও ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com