রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

চরফ্যাশনে সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি

  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৩.৩৯ পিএম
  • ৩১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক চরফ্যাশন:

ভোলার চরফ্যাশনে নির্বাচনী সহিংসতাও পরাজিত মেম্বার প্রার্থীর কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা ও মারধরের ঘটনার সংবাদ প্রকাশ করায় দৈনিক ইত্তেফাক’র চরফ্যাশন উপজেলা সংবাদদাতা মিজানুর রহমান নয়নকে প্রকাশ্য হত্যার হুমকির অভিযোগ উঠেছে শাহিন নামের এক যুবকের বিরুদ্ধে।

গতকাল সোমবার বিকেলে আমিনাবাদ ইউনিয়নের তালুকদার চৌমুহনী বাজারে তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে রাস্তায় আটকে হত্যার হুমকি দেন। এঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় সাংবাদিক মিজানুর রহমান নয়ন বাদী হয়ে অভিযুক্ত যুবক শাহিনকে আসামী করে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সাংবাদিক মিজানুর রহামান জানান, গত বৃহস্পতিবার চরফ্যাসন ইউপি নির্বাচন শেষে শুক্রবার দুপুরের পর আমিনাবাদ ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার নুরে আলমের নেতৃত্বে তার কর্মী শাহিন ও সবুজ পরাজিত মেম্বার প্রার্থী সাইফুল ইসলাম আরজুর কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা এবং কর্র্মীদের মারধর করেন। খবর পেয়ে চরফ্যাশন থানার ওসি’র নেতৃত্বে এক প্লাটুন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এসময় পুলিশ নব নির্বাচিত মেম্বার নুরে আলমসহ ৩ জনকে আটক করে। এঘটনার সংবাদ ৩০ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশ হয়।

এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হন আমিনাবাদ ইউনিয়নের ৭নম্বার ওয়ার্ডের আলিয়া চৌমুহনী এলাকার মোঃ হোসেনের ছেলে বখাটে যুবক শাহিনসহ তার সাঙ্গপাঙ্গরা। গতকাল সোমবার বিকেলে তিনি পেশাগত দ্বায়িত্ব পালন শেষে মোটরসাইকেল যোগে আমিনাবাদ ইউনিয়নের তালুকদার চৌমহনী এলাকায় পৌঁছলে যুবক শাহিন মোটরসাকেল যোগে তাকে দাওয়া করে গতিরোধ করে মোটরসাইকেল থেকে নামানোর চেষ্টা করেন। এসময় ওই বাজারে অবস্থানরত রিয়াজ, ফিরোজ ও জাহাঙ্গীর এগিয়ে এলে শাহিন হত্যার হুমকি দিয়ে চলে যায়।

চরফ্যাশন থানার ওসি মোঃ মোরাদ হোসেন জানান, অভিযোগ পেয়েছি এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com