রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

জাহানপুর ফাউন্ডেশন এর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত:

  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৪.১৬ পিএম
  • ১০৪ বার পঠিত

কামরুল ইসলাম(স্টাফ রিপোর্টার, চরফ্যাশন)
১১ জানুয়ারি ২০২৬ ইং রোজঃ রবিবার বিকাল ৪.০০টায়, জাহানপুর আল জামিয়া দারুল উলুম মোহাম্মদদিয়া মাদ্রাসায়, একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন জাহানপুর ফাউন্ডেশন এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর জাহানপুর ফাউন্ডেশন এর সেক্রেটারি মাষ্টার মোঃ জাকির হোসাইন বক্তব্য দেন এসময় তিনি বক্তব্যের মাধ্যমে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।এবং ফাউন্ডেশন দেশ প প্রবাসের সকল দায়িত্বশীল ও সদস্যদের জন্য দোয়া কামনা করেন। এরপরেই বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জাহানপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আলমগীর তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে আপসহীন ভূমিকা রেখে জনগণের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যুে দেশবাসী ব্যথিত ও উদ্বিগ্ন। আরও বক্তব্য দেন জাহানপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ বজলু মাষ্টার তিনি বলেন রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে একজন প্রবীণ রাষ্ট্রনায়ক ও আপোশ হীন নেত্রীর জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাহানপুর ইউনিয়ন নেতা মোঃ কাউছার সহ ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নেতা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় আলেম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্রের প্রতীক।
সর্বশেষে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাহানপুর ফাউন্ডেশন এর উপদেষ্টা জনাব, মোঃ এনায়েত গোলদার বলেন এটি একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হলেও এটি সব সময় ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করে আসছে, কোনো ব্যক্তি বা কোনো দলের জন্য কাজ করেনা একমাত্র আল্লাহকে রাজিও খুশি করার জন্য কাজ করে আসছে সংগঠনটি এই পর্যন্ত প্রায় ১২ থেকে ১৩টি পুজেক্টে প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা এলাকায় মানবিক কাজ করেছে,করতে গিয়ে সবচেয়ে বেশি ভুমিকা রেখেছে সংগঠনের প্রবাসী ডোনাররা বিশেষ করে সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন ফরিদ ও উপদেষ্টা তৈয়ব হোসেন খলিফা সহ বিভিন্ন দেশের প্রবাসীরি আমরা আজ সকলের জন্য দোয়া করব, এবং আপুর সে নেত্রী বেগম খালেদা জিয়া এর রুহের মাগফেরাতের জন্য দোয়া করব
শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক বিশিষ্ট আলেম হযরত মাওঃ মোস্তাফিজুর রহমান। দোয়া মাহফিলে উপস্থিত সবাই আমিন বলে দোয়ার সাথে একাত্মতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং আয়োজকরা ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com