শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

চরফ্যাশনে একসঙ্গে ৩ শিশুর জন্ম // Manobsomoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৫.৫১ পিএম
  • ৪১২ বার পঠিত

ইসরাফিল নাঈম, নিজস্ব প্রতিবেদক

ভোলার চরফ্যাশনে একসঙ্গে তিন সন্তান প্রসব করলেন রেশমা নামের এক নারী। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রাইভেট ক্লিনিক ফাষ্ট কেয়ার মেডিকেল সার্ভিসেস সেন্টারের চিকিৎসক দেবশ্রী পাল তত্ববধানে অস্ত্রোপাচারের মাধ্যেমে দুই মেয়ে ও এক ছেলেসহ তিন সন্তানের প্রসব করেন তিনি। চিকিৎসক জানিয়েছেন মা ও তিন নবজাতক সম্পূর্ন সুস্থ রয়েছেন।

ক্লিনিক সূত্রে জানা যায়, এওয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাজ মেস্তুরী মান্নানের গর্ভবতী স্ত্রী রেশমাকে গতকাল বুধবার প্রাইভেট ক্লিনিক ফাষ্ট কেয়ার মেডিকেল সার্ভিসেস সেন্টারে ভর্তি করান। আল্ট্রসোনোগ্রামের মাধ্যমে ওই নারী গর্ভে তিন সন্তান রয়েছে দেখতে পান। দিনভর নরমাল ডেলিভারীর করানোর চেষ্টার পর সন্ধ্যায় অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক। অস্ত্রোপাচারের সময় একের পর এক নবজাতক সন্তান দেখে বিম্মিত হন চিকিৎসক ও নার্সরা। সফল অস্ত্রোপাচারের পর মধ্যেমে নারীর গর্ভ থেকে সুস্থ ও সবল তিনজন নবজাতক বের করেন তারা।

গৃহবধুর শ্বশুর জানান, আমার পুত্রের ঘরে এক সঙ্গে তিন নবজাতক দিয়েছেন আল্লাহ এতে আমরা অনেক খুশি।

চিকিৎসক ডা. দেবশ্রী পাল জানান, অস্ত্রোপাচারের মাধ্যেমে গৃহবধুর তিন সন্তান প্রসব হয়। প্রসবের পর তিন নবজাতক সম্পূর্ন সুস্থ আছেন। তিনজন নবজাতকই নিবির পরিচর্যায় রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com