সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

যে পথে তেল চুরি হচ্ছে শিরোনামে প্রকাশিত সংবাদে প্রতিবাদ

  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৬.০০ পিএম
  • ৩৫৩ বার পঠিত

ডেস্ক নিউজ :
গত ২রা সেপ্টেম্বর ”উত্তারাধিকার ৭১নিউজে” যে পথে তেল চুরি হচ্ছে শিরোনামে প্রকাশিত সংবাদে প্রতিবাদ জানিয়েছেন ঐ নিউজে অভিযুক্ত ইনচার্জ মাস্টার মোঃ আব্দুর রহমান ও ইনচার্জ মাস্টার মোঃ হাবিবুর রহমান।লিখিত প্রতিবাদ পত্রে দুইজনেই প্রকাশিত সংবাদের তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য, বানোয়াট ও ভিত্তিহীন শব্দ উচ্চারণ এবং পরিবেশন করে মানহানি করার অপচেষ্টা করেছেন বলে জানায়।
প্রকৃত পক্ষে ঐ নিউজ পোর্টাল বা সংবাদ সংস্থার কোন প্রতিনিধি, রিপোটারের তাদের কোন তথ্যগত কথা বা সাক্ষাতও হয়নি। সেই সাথে ২রা সেপ্টেম্বরের আগে /পরে সংবাদ সংস্থায় তথ্যবরাত দিয়ে কোন কথা বলেন নি। অথচ সংবাদে তেল চুরির সাথে আমাদের জড়িয়ে নাম পদবি ব্যবহার করেছে উত্তারাধিকার নামে চট্টগ্রাম প্রতিনিধি পদবি সংবাদকর্মী।
উল্লেখ্য, যে জাহাজ গুলোর কথা লিখে সংবাদ প্রকাশ হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা কিছুই জানি না। আর কর্মরত জাহাজে আমরা মালিকের নির্দেশ ক্রমে বার্জ্য / অপরোশোধিত তেল ট্রাংক থেকে প্রকৃত মালিকের মিলে ফেরত যাই।যা আমরা কোথাও বিক্রি করি না বা দিয় না। জাহাজ মাষ্টারগণ এসব কাজের সাথে জড়িত নহে, সংবাদে আমাদের পদ-পদবি জড়িয়ে তথ্য বিম্রাট করে জাহাজ মালিকের নিকট খারাপ হিসেবে চিহিৃদ করতে অপচেষ্টা মাত্র।
খবরের একটি অংশে পতেঙ্গা ও নৌ-সদর পুলিশ বরাতে বহু পুরাতন কিংবা ২/৩ মাসের একটি পূর্বের ঘটনা উল্লেখ করে তেল চুরির সম্প্রতি ঘটনা বুঝাতে হাস্যকর তথ্য সংযোগ করেছে। আমরা কোন তেল চুরি/ চোরচক্রের সাথে সম্পৃক্ত নাই/ ছিলাম না। মালিকের আমদানিকৃত বৈধ তেল প্রকৃত মালিকে বা মিলে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব সার্ভেয়ারদের কাজ।
অতএব, মাস্টার মোঃ আব্দুর রহমান ও মাস্টার মোঃ হাবিবুর রহমান এর বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগও সংবাদটি প্রত্যাহার সহ প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আর ”উপরোল্লেখিত সংবাদ সংস্থা “টি প্রত্যাহার না করলে তথ্য প্রযুক্তি,আইসিটি আইনে ব্যবস্থা নিবেন বলে অবগত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com