বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছে, অন্য দলের দেখা নাই -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২, ৩.৫২ পিএম
  • ৩৪৫ বার পঠিত

নিউজ ডেস্ক :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, আপনারা জানেন যে, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রশাসনের পাশাপাশি ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু অন্য কোন দলের নেতাকর্মীদের সখানে দেখা যাচ্ছে না। এরা শুধু সংসদে বক্তৃতা করছে, নয়াপল্টন এবং প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে বিষদাগার করছে। বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে তাদের দেখা যাচ্ছে না।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি নিজ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটরিয়ামে উপজেলার স্কুল ও কলেজ শিক্ষকদেও সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এমনকি ২০১৭ সালে রাঙ্গুনিয়ায় যখন বন্যা হয়েছিল তখন পাহাড় ধ্বসে বারো তেরো জন মানুষের মৃত্যু হয়েছিল। তখনও অন্য কোন দলের নেতা কর্মীদের দেখা যায়নি। আমি নিজেও মাটি কেটেছিলাম যেন আমাকে দেখে দলের নেতাকর্মীরা উৎসাহ পায়।
ছাত্রদের মনে মমত্ববোধ ও দেশাত্ববোধ জাগ্রত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান ড. হাছান মাহমুদ এমপি । বর্তমান সমাজে কার কত বেশি সম্পদ আর কত টাকার দামি গাড়ি আছে তা নিয়ে একটি অসুস্থ প্রতিযোগীতা সৃষ্টি হয়েছে। সমাজের এ অসুস্থ প্রতিযোগীতা থেকে সমাজকে রক্ষা করার ক্ষেত্রেও শিক্ষকদের বিশেষ ভূমিকা পালন করতে হবে।

মন্ত্রী বলেন, শুধুমাত্র বস্তুগত উন্নয়নের মাধ্যমে একটা জাতির উন্নয়ন কখনো সম্ভব নয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চায় শিক্ষকদের অকৃত্রিম সহযোগীতায় মেধা, মূল্যবোধ ও দেশাত্ববোধের সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে। গত ১শত বছরে বহু উন্নয়ন হয়েছে কিন্তু মানবিকতা হারিয়ে গেছে।

মতবিনিময় সভায় মাস্টার আসলাম খান এর সভাপতিত্বে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ রফিকুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম সুজা উদ্দিনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com