সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

হিমানন্দকাঠী এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত | manob somoy

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২, ১২.২৯ পিএম
  • ৫৫২ বার পঠিত

 

মোঃ তপু মাঝি :

ঝালকাঠির হিমানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার ২০২২ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের বিদ্যালয়ের মিলনায়তনে পরিচালনা পরিষদ এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। সঞ্চালনায় ছিলেন ধর্মীয় শিক্ষক মাওলানা মনিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ৩নং নবগ্রাম ইউনিয়ন, হিমানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধা মোঃ ওয়ালিউর রহমান হিরু। আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি দ্বীজদাস ব্যানার্জি, বিদোৎসাহি আলহাজ্ব মোঃ জিন্নাত হোসেন, মোঃ জুলফিকর আলী, বর্তমান ইউপি সদস্য আল-মামুন, সাবেক ইউপি সদস্য মোঃ চুন্নু শরিফ।
বিদায় অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিউর রহমান হিরু তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু শিক্ষাই নয় হিমানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয় আলোকিত মানুষ গড়ার কারখানা। তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে।
এছাড়াও বিদায় অনুষ্ঠানে স্কুল প্রধান শিক্ষক প্রতুল কুমার রায় বক্তব্যে বলেন দীর্ঘদিন এ প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে তোমাদের বিদায় যেনো এক অসহনীয় যন্ত্রণা নির্মম বাস্তবতা। তাইতো বিদায়ের করুন সুরে আমাদের অন্তর আজ অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত।
শেষে বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বোর্ড কলম ও একটি ফাইল সামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হিমানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ২৪ জন শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com