সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

হঠাৎ করেই কেউ চুপ হয়ে গেলে দূরে সরে যেও না

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২, ৭.০৮ পিএম
  • ৭৭৯ বার পঠিত

পাঠক অনুভূতি :

|| আরসিতারা নিসু ||

ইদানিং মাঝে মাঝেই মন খারাপ হয়; কিন্তু সে মন খারাপের কোনো কারন আমার জানা নেই।

মন খারাপের কারন না জানার কারনে, সবার মাঝে থেকেও নিজেকে খুব অসহায় লাগে।…

কেউ যখন প্রশ্ন করে, কেমন আছো?…. তড়িঘড়ি করে মস্তিস্কে প্রোগ্রামিং করা উত্তরটা দিয়ে দিতে হয় “আলহামদুলিল্লাহ্ ভালো আছি!” কারন, ভালো নেই বলার পর যে পাল্টা প্রশ্নটা আসবে, “কেনো?” সেই প্রশ্নের উত্তর দেবার সাহস আমাদের কারোর’ই থাকে না।

ইদানিং মাঝে মাঝে নিজেকে খুব গুটিয়ে নিতে ইচ্ছে করে।খুব কাছের মানুষ, খুব পছন্দের মানুষগুলোকেও কিছু বলতে ইচ্ছে হয় না।

নিজের কাছেই কেমন একটা অদ্ভুত ব্যাপার মনে হয় মানুষগুলো আমার কাছের, আমি মানুষগুলোর কাছের! তবু ও কোনো এক অজানা অভিমানে দূরে সরে যেতে ইচ্ছে হয়।

মানুষগুলো দূরে সরে গেলেও কষ্ট হয়; আবার কাছে আসার চেষ্টা করলেও কিছু বলে বোঝাতে না পারার যন্ত্রনা হয়।

বুজতে পারো!…তোমরা যারা ভুল বুঝে অভিমানে দূরে সরে যাও, বিশ্বাস করো প্রচন্ড কষ্ট হয় এই মানুষগুলোর। বলতে না পারা, বোঝাতে না পারার যন্ত্রনা অনেক বেশি। কেননা তাদের হঠাৎ হঠাৎ মনটা থেমে যায়; সবাইকে মাতিয়ে রাখার পর, হাসিখুশি রাখার পর হঠাৎ করেই হয়তো কোনো এক পুরোনো অসুখ, মানুষগুলোকে নিস্তব্ধ করে দিয়ে যায়!

তাই হঠাৎ করেই কেউ চুপ হয়ে গেলে দূরে সরে যেও না। হয়তো তার ওই নিরবতা, অনেক কথা বলতে চায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com