বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইসলামী শিল্প–সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে”আল আকাবা কালচারাল ফাউন্ডেশন” এর শুভ উদ্বোধন: সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে সেহেরি-ইফতার সামগ্রী বিতরণ দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা :

জামালপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুবর্ণ জয়ন্তী পালন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১.৩৫ পিএম
  • ৩১৬ বার পঠিত

 

সৈয়দ মুনিরুল হক নোবেলঃ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) জামালপুরের আয়োজনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০ বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) জামালপুরে এ সুবর্ণ জয়ন্তী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এবিএম ফারুক হোসেন। নির্বাহী প্রকৌশলী উৎপল কুমার সাহা।
আরো উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মোঃ আল-আমিন হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, জি এম মিনহাজ হাসান, উপ-সহকারী প্রকৌশলী অনুজ চন্দ্র, অমিত সাহা, মো: রুবেল হোসেন, মো: হৃদয় আহমেদ, মো:মাহাবুর রহমান।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি মো: মঞ্জুরুল ইসলাম সবুজসহ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জামালপুরের সকল কর্মচারীবৃন্দ।
এদিকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্ত আকাশে বেলুন উড়িয়ে ও কবুতর উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে।
এছাড়াও সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন নির্বাহী প্রকৌশলী উৎপল কুমার সাহা। তিনি তার বক্তব্যে, কোন গ্রাহক কোনভাবেই যেন হয়রানির শিকার না হয় সেই দিকে সকল প্রকৌশলী ও সকল কর্মচারীদেরকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গ্রাহক সেবার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com