শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

চরফ্যাশনে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত / Manobsomoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১.১৯ পিএম
  • ৪৩১ বার পঠিত

মোঃ ইসরাফিল, নিজস্ব প্রতিবেদক:

শান্তি শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই শ্লোগানে চরফ্যাশন উপজেলা আনসার ও ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) সকালে চরফ্যাশন আনসার ও ভিডিপি আয়োজনে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান’ এর সভাপতিত্বে ভোলা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ আহসান উল্লাহ প্রধান অতিথি এবং চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন বিশেষ অতিথির বক্তৃতা করেন।

উপজেলা কৃষি অফিসার আহসান তাওহীদ, মেডিকেল অফিসার ডাঃমাকলুকুর রহমান,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাসিবুল হাসান শারদ, ইউনিয়ন দলনেতা মোঃ শাহাবুদ্দিন, খাদিজা বেগম, গোলাম মাওলা ও আল মামুন বক্তৃতা করেন।

সমাবেশে আনসার ভিডিপি সংগঠনে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৮ টি বাইসাইকেল ৮ জন আনসার ভিডিপিদের তুলে দেয়া হয়। সেই সাথে উপস্থিত আমন্ত্রিত সকল অতিথি মন্ডলীদের কে উপহার সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সমাবেশে আনসার কমান্ডার, সহকারী কমান্ডার, কোম্পানী কমান্ডার, ভিডিপি ইউনিয়ন ও পৌর ভিডিপি, ওয়ার্ড দলপতি ও দলনেত্রীবৃন্দ সমাবেশে চরফ্যাশনের ২১ টি ইউনিয়নের ২শ আনসার ভিডিপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com