বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

চরফ্যাশনে সাত ডায়াগনেস্টিক সেন্টার সিলগালা / Manobsomoy

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২, ১.২৫ পিএম
  • ৪০০ বার পঠিত

মোঃ ইসরাফিল (নাইম), নিজস্ব প্রতিবেদক:

ভোলার চরফ্যাশনে বৈধ কাগজপত্র না থাকায় একটি চক্ষু হাসপাতালসহ সাতটি ডায়াগনেস্টিক সেন্টার সিলগালা করেছেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

রোববার (২৯ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল – নোমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। এসময় তার সাথে ছিলেন চরফ্যাশন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান, স্যানেটারি ইন্সপেক্টর নুরুল আমিন।

জানা যায়, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সুপারভিশন ও মনিটরিং বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় চরফ্যাশনে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা অনিবন্ধিত ডায়াগনেস্টিক সেন্টার, ক্লিনিক, হাসপাতাল বন্ধে অভিযান শুরু করেছেন প্রশাসন।

অভিযানের প্রথমদিনে শশীভূষণ থানার আঞ্জুর হাট ডায়াগনেস্টিক সেন্টার, দুলারহাট থানার পপুলার ডায়াগনেস্টিক সেন্টার, দক্ষিণ আইচা থানার ফ্যাশন ডায়াগনেস্টিক সেন্টার ও জেনারেল ডায়াগনেস্টিক সেন্টার, চরফ্যাশন থানার আদর্শ ডায়াগনেস্টিক সেন্টার, আফিয়া ডায়াগনেস্টিক সেন্টার।

এছাড়া আরো চারটি ডায়াগনেস্টিক সেন্টারের লাইসেন্স এর আবেদন প্রক্রিয়াধীন থাকায় সাময়িক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এগুলো হলো- এস টি এস, প্যারাডাইস, ইকরা ও নাজমা ডায়াগনেস্টিক সেন্টার ও হাসপাতাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, ‘চরফ্যাশনে বৈধ কাগজপত্র না থাকায় একটি চক্ষু হাসপাতালসহ সাতটি ডায়াগনেস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। পরবর্তীতে এসব ডায়াগনস্টিক, ক্লিনিক এবং হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান বজায় আছে কিনা সে বিষয়ে অভিযান চালানো হবে।’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com