সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

আশাশুনিতে পাউবো কর্মকর্তাকে গ্রেফতারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২, ৩.৩৫ পিএম
  • ৪১৪ বার পঠিত

 

 

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা আবুল খায়েরের নির্দেশে সাংবাদিক ইয়ারব হোসেনের উপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশাশুনিতে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মে) সকাল ১০ টায় আশাশুনি স্মৃতিসৌধ সংলগ্ন প্রেসক্লাব সড়কে আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি সচ্চিদানন্দদে সদয়, আব্দুল আলিম সাবেক সাধারণ সম্পাদক সমীর রায় সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, দপ্তর সম্পাদক হাবিবুল ইসলাম বেলালী, সাংবাদিক আলী নেওয়াজ, সোহরাব হোসেন,মুকুল শিকারি, ডাঃ সোহরাব হোসেন, জাকির হোসেন গোলাম মোস্তফা ফাইজুল কবির, বাবুল হোসেইন, আরাফাত হোসেন, জগদীশ রিপোর্টাস ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সিনিয়র সহ-সভাপতি এম এম সাহেব আলী, সহ-সভাপতি আনিসুর রহমান বাবলা, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, যুগ্মসাধারণ সম্পাদক আহসান উল্লাহ বাবলু সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দিন, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, তৌষিকে কাইফু, নুরুল ইসলাম মোস্তাফিজুর রহমান আরিফুল ইসলাম, প্রমুখ। অনুষ্ঠানে আশাশুনি ফ্রেণ্ডস ক্লাবের সাধারণ সম্পাদক পরেশ অধিকারি দাবীর সাথে একাত্বতা ঘোষণা করে অনুষ্ঠানে যোগদান করেন।

বক্তাগণ বলেন, আশাশুনি উপজেলাসহ পুরো দক্ষিণাঞ্চল দুর্যোগপ্রবন এলাকা। এসব এলাকার মানুষ ‘ত্রাণ চায় না টেঁকসই বেড়িবাঁধ চায়’। উপজেলার প্রায় ২৪ কি.মি. বেড়ীবাধ জ্বরাজীর্ণ হয়ে রয়েছে। পাউবো’র দুর্নীতিবাজ কর্মকর্তারা সে দিকে না তাকিয়ে তারা আশাশুনির মরিচ্চাপ নদীর খনন করে যাচ্ছেন। এখানেই শেষ নয়, তারা মরিচ্চাপ ব্রীজের পশ্চিমপাশ থেকে শ্রীকলস হয়ে শোভনালী পর্যন্ত অপ্রয়োজনীয় নতুন বেড়িবাঁধ নির্মান করার প্রকল্পের কাজ শুরু করেছেন। মরিচ্চাপ নদী খননের মাটি দিয়েই যে বাঁধ হয়ে যাবে তার জন্য নতুন করে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নিয়েছেন। মরিচ্চাপ ব্রীজ থেকে আশাশুনি সদরের গোডাউন ঘাট পর্যন্ত আশাশুনি বাজার প্রায় সীমাবদ্ধ। মরিচ্চাপ নদীর অব্যাহত ভাঙনে আশাশুনি বাজার ভাঙতে ভাঙতে প্রায় বিলুপ্ত হতে চলেছে। পাউবোর এই কর্মকর্তারা মরিচ্চাপ ব্রীজ থেকে আশাশুনি সদরের গোডাউন ঘাট পর্যন্ত এই এলাকাটুকু নদীর সমান অংশে মাটি না দিয়ে আশাশুনি আরও সংকীর্ণ করে তুলেছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র হস্তক্ষেপে ষড়যন্ত্রমূলক এই কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির চিত্র একদিনে বলে শেষ করা যাবে না উল্লেখ করে বক্তারা আবুল খায়েরের মত সকল পাউবো’র দুনর্ীতিবাজ কর্মকর্তার অবৈধ সম্পদের হিসাব, সাংবাদিকদের অবাধ তথ্য অধিকার নিশ্চিতকরণ, ইয়ারব হোসেনকে উক্ত কর্মকর্তার প্রচ্ছন্ন নির্দেশে তার পেটুয়া বাহিনী দিয়ে মারপিটের ঘটনার সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার করতে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com