রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন : বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির ঈদ পূনর্মিলনী কার্যকরী কমিটি গঠন ও বন্দর পতেঙ্গা সমস্যা- সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা : “প্রাথমিকে ফিরছে নতুন মূল্যায়ন পদ্ধতি : শেখার ধারাবাহিকতা ও দক্ষতা উন্নয়নে জোর”- এম নজরুল ইসলাম খান

আহসান হাবীব টিটু শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতি পদে জনপ্রিয়তার শীর্ষে | Manob Somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ৭.৪২ এএম
  • ১০৬৯ বার পঠিত

 

মো : শফিক – শশী ভুষণ ভোলা :

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা শাখার দক্ষিণ এশিয়ার প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কে সভাপতি হচ্ছেন তা নিয়ে শশীভূষণসহ চরফ্যাশনের সর্বত্র চলছে নানা জল্পনা-কল্পনা!
সরজমিন ঘুরে জানা গেছে, শশীভূষণ থানা শাখার ছাত্রলীগের সভাপতি প্রত্যাশী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন আহসান হাবীব টিটু হাওলাদার। তিনি ভোলা – ৪ আসনের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র সেন্হধন্য।

আহসান হাবীব টিটু হাওলাদার  হাজারীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি, দল-মত নির্বিশেষে হাজার হাজার জনসাধারণের প্রিয় মানুষ মরহুম মোঃ সোলাইমান হাওলাদারের বড় ছেলে। বর্তমান হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোঃ সেলিম হাওলাদারের ভাতিজা। আহসান হাবীব টিটু হাওলাদার হাজারীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। গ্রীন ইউনিভার্সিটিতে অধ্যয়ন কালীন সময় গ্রীন ইউনিভার্সিটি ছাত্রলীগকে গতিশীল করতে নিরলস কাজ করেছেন। বিগত সময় স্হানীয় এবং কেন্দ্রীয় ভাবে ছাত্রলীগের কার্যক্রমে সক্রিয় ভাবে জড়িত ছিলেন। হাজারীগন্জ ইউনিয়ন সহ চরফ্যাশনের সর্বত্র তাকে একজন ক্লিন ইমেজ, মেধাবী ও মার্জিত ছাত্রনেতা হিসেবে চিনে। তিনি আসন্ন শশীভূষণ থানা শাখার ছাত্রলীগের সভাপতি পদের প্রত্যাশী।

এ ব্যাপারে আহসান হাবীব টিটু হাওলাদার সাংবাদিককে বলেন, আধুনিক চরফ্যাশন – মনপুরার রুপকার, সাবেক উপমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল জ্যাকব এমপি আমাকে যদি দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শশীভূষণ থানা শাখার সভাপতির দায়িত্ব অর্পণ করেন, তাহলে আমি আমার পিতা মরহুম মোঃ সোলাইমান হাওলাদারের মত একনিষ্ঠ ও যথাযথ ভাবে সংঘটনের অর্পিত দায়িত্ব পালন করে যাবো ইনশাআল্লাহ। পাশাপাশি ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চল থেকে নৌকার মাঝিকে বিজয় করতে সকল ছাত্রলীগ নেতা-কর্মীদেরকে নিয়ে কাজ করবো।

হাজারীগন্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন সিকদার বলেন, আহসান হাবীব টিটু হাওলাদার একজন ক্লিন ইমেজের ও ছাত্রলীগের নিবেদিত কর্মী। তাকে শশীভূষণ থানা শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দিলে ছাত্রলীগের নেতা কর্মীরা আরও বেশি উজ্জীবিত হবে।
রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ পণ্ডিত বলেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের বাহিরে কোন নেতৃত্ব দেখতে চাই না। বিবাহিত, অছাত্র এবং যাদের বয়স নেই তাদেরকে সভাপতি করা হলে বিশৃংখলার সৃষ্টি হবে।
তাই সভাপতি পদে অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র নেতা আহসান হাবিব টিটু হাওলাদার কেই দেখতে চাই।
চেয়ারম্যান বাজার অধ্যক্ষ নজরুল ইসলাম মহাবিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলী আজগর রাফি সাংবাদিকদের বলেন, আহসান হাবীব টিটু ভাই বিগত সময় ছাত্রলীগ সুসংগঠিত রাখতে কাজ করার পাশাপাশি দলীয় সকল মিটিং সমাবেশে স্হানীয় পদ পদবীর বাহিরে থেকেও সব সময় সহযোগিতা দিয়ে গেছেন।
তাকে শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে দেখতে চায় ছাত্রলীগের নেতা কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com