সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

চরফ্যাশনে ভোরের কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২, ২.২৬ পিএম
  • ৪৮২ বার পঠিত

চরফ্যাশনে ভোরের কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

এম সফিকুল  ইসলাম : শশী ভুষণ প্রতিনিধি

: ভোরের কাগজ প্রকাশনার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৩১তম বর্ষে পদার্পণ উপলক্ষে চরফ্যাশন উপজেলায় উৎসব মূখর পরিবেশে কেক কাটা আলোচনাসভা ও র‌্যালী অনুষ্ঠীত হয়েছে। মঙ্গলবার (১৫ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন প্রেসক্লাবে আমন্ত্রীত অতিথিদের নিয়ে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার ভূমি আবু আবদুল্লাহ খান ও চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ্য কায়সার আহমেদ দুলাল,অধ্যাপক মনির উদ্দিন চাষি,চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ্য আবুল হাসেম মহাজন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ্য মনির আহমেদ শুভ্র। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সহ-সভাপতি এমআবু সিদ্দিক,ইয়াছিন আরাফাত,এমআমির হোসেন,কামাল হোসেন মিয়াজী,যুগ্ম সম্পাদক জামাল মোল্লা,নোমান সিকদার,দপ্তর সম্পাদক মিজান নয়ন,ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান নাজমুল,সাহিত্য সম্পাদক সাইফুল ইসলাম মুকুল,সদস্য এম লোকমান হোসেন ও নুরুল্লাহ ভূইয়া প্রমুখ। অনুষ্ঠানে ভোরের কাগজ চরফ্যাশন প্রতিনিধি এআর সোহেব চৌধুরীর সভাপতিত্বে বক্তারা বলেন,প্রিন্ট মিডিয়াকে টিকিয়ে রাখা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মহান মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে ভোরের কাগজের যাত্রা শুরু হয়। আর এ চেতনাকে লালন করে দেশ ও দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলে ভোরের কাগজ। যার ফলে এ পত্রিকাটি অন্যায় অবিচারের সঙ্গে আপসহীন অবস্থানে থেকে দেশের স্বার্থ ও সমৃদ্ধিও পক্ষে সুদৃঢ়ভাবে কাজ করায় পাঠকের কাছে ভোরের কাগজ এখনো স্বগৌরবে আলাদা মর্যাদায় রয়েছে। অবিচল সংগ্রাম করে দীর্ঘ পথচলায় পত্রিকাটির সম্পাদক শ্যামল দত্তের ভূমিকা ও পত্রিকাটির সকল সহযোগী কর্মকর্তাদের প্রশংসা করেন আমন্ত্রীত অতিথিরা। আলোচনা শেষে বেলা ১১টায় চরফ্যাশন কলেজ রোডে র‌্যালীতে অংশগ্রহণ করেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com