সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

ভোলায় শিক্ষকের উপর হামলার ঘটনায় আসামি এখনও গ্রেপ্তার হয়নি! শিক্ষক নেতাদের ক্ষোভ

  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২, ১২.৪৮ পিএম
  • ৪৮১ বার পঠিত

 

শশী ভুষণ প্রতিনিধি :
ভোলা স্কুল শিক্ষক ইসমাইল হোসেন মনিরের উপর সন্ত্রাসী হামলার আসামিদের পুলিশ গ্রেফতার না করা ও উপরন্তু একজন প্রধান শিক্ষককে জড়িয়ে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে শিক্ষক সমিতি। অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।
শিক্ষক নেতারা জানান, সন্ত্রাসী হামলার ঘটনায় গত ২৩ জানুয়ারি ২০২১ ভোলা সদর থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেফতার না করে বরং তাদের সহযোগিতা করছে। আমরা পুলিশের কাছে এ ধরনের ন্যক্কারজনক আচরণ আশা করিনি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। শিক্ষক নেতারা আরও বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে পুলিশ সন্ত্রাসী মোহাম্মদ আলী ও আরিফ হোসেনসহ সকল চিহ্নিত সন্ত্রাসী আসামিদের গ্রেপ্তার না করলে শিক্ষক সমিতি সারাদেশব্যাপী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। অপরদিকে আসামিরা এ ঘটনা ধামাচাপা দিতে একজন প্রধান শিক্ষককে জড়িয়ে ন্যাক্কারজনক ভাবে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে মর্মে আমাদের কাছে সংবাদ আসে। এই মামলা প্রত্যাহার করা না হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেয়া হবে। ভোলা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন জানান, এ বিষয়ে আমরা ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন এর সাথে কথা বলেছি, তিনি আসামি গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। এ কারণে আমরা দুই দিন ধরে কর্মসূচি বন্ধ রেখেছি। দেখবো তিনি কি করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির জেলা সেক্রেটারি অধ্যক্ষ সাফিয়া খাতুন, আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, জেলা সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ ইব্রাহিম, পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব, আলিনগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, দক্ষিণ আলিনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, শিক্ষক ফোরাম নেতা আব্দুল মন্নান, সদর উপজেলা শিক্ষক সমিতির সহ-সম্পাদক আনোয়ার পারভেজ, শিক্ষক নেতা মোস্তাফিজুর রহমান এমরান হোসেন, আশরাফুল আলম সহ শিক্ষক নেতরা।
উল্লেখ্য গত ২২ জানুয়ারি সন্ত্রাসী মোহাম্মদ আলী ও আরিফ হোসেনের নেতৃত্বে অত্যন্ত ন্যক্কারজনক ভাবে সন্ত্রাসী হামলার শিকার হন, মাছুমা খানম বালিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইসমাইল হোসেন মনির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com