রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

ভূমধ্যসাগর থেকে ৯৩ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১, ৫.৪৫ এএম
  • ৬৯৩ বার পঠিত

ভূমধ্যসাগর থেকে ৯৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশু রয়েছে। উদ্ধার অভিবাসন প্রত্যাশীদের মধ্যে অনেক আহত ছিলেন।

জার্মানির সি-ওয়াচ নামের একটি এনজিও শুক্রবার এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার রাতে ভূমধ্যসাগরে সি-ওয়াচ থ্রি জাহাজ দুটি নৌকা থেকে ৩৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে।

মাল্টার জন্য নির্ধারিত ভূমধ্যসাগরের তল্লাশি ও উদ্ধার জোনে এই দুটি নৌকাকে লিবিয়ার কোস্টগার্ড আটক করেছিল বলে জানিয়েছে এনজিওটি।

উদ্ধার হওয়াদের মধ্যে ৯ জন শিশু ছিল, যাদের কোনো অভিভাবক ছিল না।  এর মধ্যে মধ্যে তিন জন বয়সে বেশ ছোট। নৌকায় সাত মাসের গর্ভবতী এক নারীও ছিলেন। উদ্ধার হওয়া সবাই দক্ষিণ সুদান, তিউনিসিয়া, মরক্কো, আইভরি কোস্ট ও মালির বাসিন্দা।

সি-ওয়াচ জানিয়েছে, ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়াদের মধ্যে অনেক আহত ছিলেন। আহতদের কয়েকজন গুরুতর ‘ফুয়েল বার্নের’ শিকার ছিলেন।

পেট্রল সাগরের পানির সঙ্গে মিশে যাওয়ার পর তা কারো শরীরে লাগলে ‘ফুয়েল বার্ন’ হয়। যে ধরনের নৌকাগুলোতে অভিবাসন প্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দেন সেখানে প্রায়ই ক্যান লিক করে বা উল্টে পড়ে পেট্রল নৌকায় থাকা সাগরের পানির সঙ্গে মিশে যায়।

এছাড়া শুক্রবার ভোররাতে লিবিয়ার তল্লাশি ও উদ্ধার জোনে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি কাঠের নৌকা থেকে ৬০ জনেরও বেশি ইউরোপ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে সি-ওয়াচ থ্রি। এখন থেকে উদ্ধার হওয়াদের বেশিরভাগই লিবিয়ার নাগরিক।

সম্প্রতি আবহাওয়া ভালো থাকায় লিবিয়া ও তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও ইউরোপের অন্যান্য অংশের উদ্দেশ্যে ছাড়া অভিবাসন প্রত্যাশীদের নৌকার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com