মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইপিজেড থানাধীন নিউমুরিং মীরা পাড়ায় জুয়ার আসর থেকে ১১ জনকে আটক ক্যাপ্টেন মো: আশরাফুল আলম, (শিক্ষা), এনইউপি,বিএন (অবঃ) মহোদয় বেপজা পাবলিক স্কুল ও কলেজ -এর ১৬ তম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ কুমিল্লা জেলা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন মো. নুরুল আমিন সোহাগ কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা টি এস পি সি এলএর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব এটিএম বাকী সাহেব টিএস পি তে যোগদান উপলক্ষে টি এস পি শ্রমিক কর্মচারী কর্মচারী ইউনিয়ন সিবিএ’র পক্ষে ফুলেল শুভেচ্ছা ‎লোহাগাড়া চরম্বা ইউনিয়নের বিবিবিলা পশ্চিম পাড়ার ১. ৫০কি.মি. কাঁচা রাস্তা পাকাকরণে জেলা প্রশাসকের সুপারিশ নিয়ে জেলা পরিষদে আবেদন করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী জুলাই-আগস্ট বিপ্লব, কারিগরি শিক্ষা ও তরুণ প্রজন্ম: ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনের রোডম্যাপ — মোঃ আবদুল বাতেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দল ও হাটহাজারী উপজেলা শ্রমিক দল এ-র সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ইপিজেড থানাধীন নিউমুরিং মীরা পাড়ায় জুয়ার আসর থেকে ১১ জনকে আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১২.০৩ পিএম
  • ৩ বার পঠিত

মানব সময় ডেস্ক :
২১ জুলাই, চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন নিউমুরিং এলাকার মীরাপাড়ায় একটি বাসায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৫ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার এসআই (নিঃ) মোহাম্মদ শাহীন মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। রাত ১১টা ৫৫ মিনিটে নিউমুরিং সাকিনের মীরাপাড়ায় সোলেমান কোম্পানির বাড়ির প্রকৌশলী শাহাদাতের ৪র্থ‌ তলা ভবনের ৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১১ জনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে জুয়ার আসর থেকে ২ প্যাকেট (মোট ১০৪টি) তাস এবং নগদ ১৫ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জুয়া খেলার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ১১ নম্বর আসামি মো. আব্দুস সালাম ভাড়াকৃত কক্ষটি জুয়া খেলার জন্য ব্যবহার করতে দিতেন এবং নিয়মিত সেখানে জুয়ার আসর বসাতেন বলেও অন্যান্য আসামিরা জানিয়েছেন।
এ ঘটনায় ইপিজেড থানায় মামলা নং-১১, তারিখ ২১ জুলাই ২০২৬, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫/১৮/২৭ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ মহানগর আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com