মানব সময় ডেস্ক :
২১ জুলাই, চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন নিউমুরিং এলাকার মীরাপাড়ায় একটি বাসায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৫ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার এসআই (নিঃ) মোহাম্মদ শাহীন মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। রাত ১১টা ৫৫ মিনিটে নিউমুরিং সাকিনের মীরাপাড়ায় সোলেমান কোম্পানির বাড়ির প্রকৌশলী শাহাদাতের ৪র্থ তলা ভবনের ৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১১ জনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে জুয়ার আসর থেকে ২ প্যাকেট (মোট ১০৪টি) তাস এবং নগদ ১৫ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জুয়া খেলার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ১১ নম্বর আসামি মো. আব্দুস সালাম ভাড়াকৃত কক্ষটি জুয়া খেলার জন্য ব্যবহার করতে দিতেন এবং নিয়মিত সেখানে জুয়ার আসর বসাতেন বলেও অন্যান্য আসামিরা জানিয়েছেন।
এ ঘটনায় ইপিজেড থানায় মামলা নং-১১, তারিখ ২১ জুলাই ২০২৬, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫/১৮/২৭ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ মহানগর আদালতে সোপর্দ করা হয়েছে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy