সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

পতেঙ্গায় মর্মান্তিক ঘটনা: বিষাক্ত মদপানে সাংবাদিক সহ দু’জনের মৃত্য: গুরতর আহত আহত ১

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১২.১৫ পিএম
  • ১২১ বার পঠিত

মানব সময় ডেস্ক:১৯ জুলাই, চট্টগ্রাম।
গত শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা সী বিচ এলাকায় এক সাংবাদিক বেলাল হোসেন, তার বন্ধু মোস্তাফিজুর রহমান ( লাল‌চান্দ) শনিবার সন্ধ্যায় গুরতর অসুস্থ্য হয়ে চমেক হাসপাতালে মৃত্যু বরণ করেন। তাদের অপর বন্ধু মোঃ কাউছার হোসেন বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে যে, আরিফ হোসাইন নামে এক যুবকের কাছ থেকে মদের বোতল কিনে একটি স্থানীয় হোটেলে বসে ৩/৪ জনে মিলে মদ খেয়ে বাসায় গিয়ে বুকের বেথা অনুভব করেন বলে নিহত সাংবাদিক বেলাল হোসেনের বোন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা হলে জানান।
এদিকে এই বীচ এলাকায় প্রশাসনের নজরদারি জরুরি ও বিনোদনের আড়ালে কি মৃত্যুফাঁদ- অবৈধ কর্মকাণ্ডের আখড়া তৈরি হচ্ছে?
সেই বিষয়ে পুলিশের উদ্যোগ জরুরী বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এক রাতের অসতর্কতা ও অবৈধ ব্যবস্থাপনার চরম মূল্য দিতে হলো দুটি তরতাজা প্রাণকে!
গত শুক্রবার রাতে পতেঙ্গায় ঘটেছে এমনই এক অত্যন্ত মর্মান্তিক ঘটনা। জানা গেছে, মদ পানের পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একজন সাংবাদিক এবং তাঁর এক সঙ্গী প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় তাঁদের সাথে থাকা অপর এক ব্যক্তি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পতেঙ্গা এলাকার অবৈধ আবাসিক হোটেলগুলো এবং সেখানে চলমান সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের ওপর প্রশাসনের কঠোর নজরদারি ও মনিটরিং অবিলম্বে জোরদার করা উচিত বলে সচেতন নাগরিক সমাজ জানায়।
তবে ঐ মৃত্যুর সাথে নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ সংক্রান্ত কোন অভিযোগ আছে কি না তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সাংবাদিক সমাজের পক্ষ‌ থেকে উচ্চ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার দৃঢ় আহ্বান জানিয়েছেন একাধিক সংবাদ কর্মী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com