বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতিত্বের স্বীকৃতি : চট্টগ্রাম মডেল স্কুলের মেধাবী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১.২৮ এএম
  • ১৬৬ বার পঠিত

মানব সময় ডেস্ক :
আজ ২৬ ডিসেম্বর ২০২৫,চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী চট্টগ্রাম মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ,বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজীর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁন্দারপাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা হাজী মুহাম্মদ আলী। প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রাম এর সভাপতি মোল্লা মোঃ সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক এড. মোঃ জাহিদুল ইসলাম, কিন্ডারগার্টে এডুকেশন এসোসিয়েশন-কেয়া’র মহাসচিব মো.রফিকুল ইসলাম মল্লিক, বাকের আলী ফকিরের টেক দোকান মালিক সমিতির সভাপতি এম.মোরশেদ এম.,ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ এনায়েত হোসেন, চট্টগ্রাম মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আরিফ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী ও চিকিৎসক আব্দুর রহমান সুমন,ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের (শাখা) প্রধান মিরাজ মাহমুদ, সুন্দরবন আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রুবেল শেখ,সাংবাদিক শাহিন আলম ।আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন ইসলাম,রুমানা পারভীন, মোহাম্মদ হোসাইন,কনিকা দাস, লাকি আক্তার,সুপন দেবনাথ, মেহেদী হাসান, লাকি দাস, মোমেনা আক্তার প্রমুখ ।
চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান স্বাগত বক্তব্যে বলেন,
‘শিক্ষা শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়; শিক্ষা হলো মূল্যবোধ, শৃঙ্খলা, মানবিকতা ও সৃজনশীলতার সমন্বিত বিকাশ। এই চেতনাকে ধারণ করেই চট্টগ্রাম মডেল স্কুল অতিক্রম করেছে তার গৌরবময় দুই দশক।’
এই মহতী আয়োজনের মূল আকর্ষণ ছিল বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা, পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান।
সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, চট্টগ্রাম মডেল স্কুল শুধু শিক্ষাদানেই সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে আলোকিত প্রজন্ম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুই দশকে অসংখ্য মেধাবী শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে—যা এই বিদ্যালয়ের গর্ব ও প্রেরণার উৎস।
কৃতি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও শিক্ষার পরিবেশ সমৃদ্ধকরণ ও সামাজিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও আবেগঘন। এটি শুধু একটি ফলাফল প্রকাশ বা সম্মাননা অনুষ্ঠানই নয়—বরং ছিল চট্টগ্রাম মডেল স্কুলের দুই দশকের অর্জন, স্বপ্ন ও ভবিষ্যৎ প্রত্যয়ের এক অনন্য প্রতিফলন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com