মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

সাধনপুর দুয়ারীপাড়া প্রিমিয়ার লীগের ফাইনাল সম্পন্ন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৯.৩১ এএম
  • ৯৮ বার পঠিত

মানব সময় ডেস্ক :

বাঁশখালীতে সাধনপুর দুয়ারীপাড়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও ঈদ পুনর্মিলনী গত মঙ্গলবার ১০ জুন স্থানীয় পাহাড়িকা মাঠে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা ছাত্রদলের সংগঠক মোহাম্মদ মাহফুজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সমাজসেবী মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক জনাব নুরুল আলম৷

কুতুবদিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাঁশখালীর কৃতীসন্তান মোহাম্মদ সাদত হোসেনের সভাপতিত্বে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুর ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য শওকত হোসেন সৈকত, বিশেষ অতিথি ছিলেন পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ সভাপতি ডাক্তার মামুনুল ইসলাম চৌধুরী ও সাধনপুর ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ সাইফুল,মো: তৌহিদ, মো: রাসেল চৌধুরী,আব্দুল হক মেম্বার, মো: ইউসুফ, মো: আবুল কালাম আজাদ, মো: আবু তাহের,মো: তারেক আজিজ, মো: আলমগীর চৌধুরী, মো: আব্বাস উদ্দিন, মো : রোমান উদ্দিন, মো: আতিক, আব্দুর রশিদ, মো : সোহেল,মো: আব্দুল আলিম,আবুল হাসেম,মো: আনিস,মো: আমিন,বাবু নিউটন, মো: জিহাজুল ইসলাম জিয়া, মো: ইমন চৌধুরী, মো ইকবাল হোসেন সহ অন্যান্য বি এন পি পরিবারের নেতৃবৃন্দ। ।ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুয়ারীপাড়া লায়ন স্টার বনাম দুয়ারীপাড়া কিংস স্টার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় শেষ পর্যন্ত ০-১ গোলে বিজয়ী হয় দুয়ারীপাড়া কিংস স্টার দল।অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা বলেন, বর্তমান সময়ে যখন আমাদের যুবসমাজ নানা প্রকার বিপথগামীতার সম্মুখীন, তখন এমন একটি ক্রীড়া আয়োজন নিঃসন্দেহে এক ইতিবাচক উদ্যোগ। ফুটবল শুধু একটি খেলা নয়; এটি শৃঙ্খলা, ঐক্য, দলবদ্ধতা এবং সহনশীলতার শিক্ষা দেয়। খেলাধুলা আমাদের দেহকে যেমন সুস্থ রাখে, তেমনি মনকে রাখে প্রশান্ত এবং আত্মবিশ্বাসী।বক্তারা আরও বলেন- ‘আশা করি ভবিষ্যতেও তারা আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করবে এবং এলাকার যুবসমাজকে ক্রীড়ার মাধ্যমে সুশৃঙ্খল ও মাদকমুক্ত প্রজন্ম হিসেবে গড়ে তুলবে। সর্বশেষ সভাপতির বক্তত্যব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com