শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান করায় কিশোরীকে ধর্ষণ, মূল অভিযুক্ত রবিউল প্রকাশ কালু এসআরবি-৭, চট্টগ্রাম এর জালে আটক “দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন।

ইপিজেডে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৫.০০ এএম
  • ১৭২ বার পঠিত

হোসেন বাবলা, চট্টগ্রাম :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ২৪ অক্টোবর, বৃহস্পতিবার সকালে ইপিজেড টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সামনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, টিসিবির পণ্য সবার জন্য। এই কার্যক্রমে কোন কার্ড বা ছবির প্রয়োজন নেই, নির্দিষ্ট ফি জমা দিলেই লাইনে দাঁড়িয়ে সপ্তাহে ২ দিন পণ্য ক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন। নির্ধারিত সময় ও স্থানে সোমবার ও বৃহস্পতিবার সাধারণ মানুষ এই সুযোগ গ্রহণ করতে পারেন। টিসিবি বন্দর -ইপিজেড আঞ্চলিক কার্যালয়ের অফিস ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, বর্তমান অন্তবর্তিকালীন সরকার ঘোষিত সাধারণ মানুষের জন্য প্রতি সপ্তাহে দুই দিন কোন কার্ড, আইডি ও ছবি ছাড়াই লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন। আর প্রতিদিন টিসিবির এই কার্যক্রমে ৩৫০ জনকে এই সুবিধা দিবে। এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম, স্থানীয় টিসিবির ডিলার মেসার্স ইলিয়াস স্টোরের স্বত্বাধিকারী, পরিচালক মোঃ জানে আলম, ছাত্র সমন্বয়কারীদের প্রতিনিধি মোঃ রায়হান উদ্দিন সাদ্দাম, মোঃ আকিব জাভেদ এবং ডিলার প্রতিনিধিগণ, বিক্রয়কর্মী, চসিকের বিভিন্ন ওয়ার্ডের সচিব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com