বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

সিএমপির নবনিযুক্ত পুলিশ কমিশনার মহোদয়ের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত | manob somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১২.২৮ পিএম
  • ১৯১ বার পঠিত

মানব সময় ডেস্ক :
০৮ জুলাই ২০২৪ খ্রি. দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার) মহোদয় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মান্যবর পুলিশ কমিশনার মহোদয় প্রারম্ভিক বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একাত্তরের বীর শহিদগণ, বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকগণের বিভিন্ন সুপরামর্শ সাদরে গ্রহণ করবেন বলে জানান। সূচনা বক্তব্য শেষে তিনি সাংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এই সময় তিনি ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙখলার উন্নয়ন, কিশোর গ্যাং প্রতিরোধ, নিখোঁজ গুজব, হারানো মোবাইল উদ্ধারসহ নানা বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

এ সময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব সালাহউদ্দিন মো. রেজা, সম্মানিত সাধারণ সম্পাদক জনাব দেব দুলাল ভৌমিক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব তপন চক্রবর্তীসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com