শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো নীলিমা শামীম এর লেখা কবিতা “প্রেম ও শপথ”

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.৩১ এএম
  • ২৫২ বার পঠিত

প্রেম ও শপথ
–নীলিমা শামীম

হৃদয়ের বিদগ্ধ ক্যারামেল কেনান শহরের
কোন এক মরুভূমির নিন্ম স্তরের কুয়োর বিশুদ্ধ জলের খোঁজে।
কে নেবে সেই জলের ধারে – কে হবে নিশিকাব্যের সাথী
অজান্তেই সাওয়ার হবে পিপাসার্ত ঘোড়ার মতো।

নীলাম্বরী কৌনিক আকাশটাই ধবধবে পালকবিহীন
মেঘের আনমনা লুকোচুরিতে ক্লান্ত পিয়াসার হ্রদ।
খুঁজে নেয় নিখুঁত ডুবুরি নীল সাগরের স্যাঁতস্যাঁতে নীলা।
নীলা!অধরা,নিছক স্বপ্ন বোনা স্টেপের টিশার্ট।

সাগরের কমনীয়তায় নীলা উঠে জ্বলজ্বল করে।
ডুবুরির কোলে বসে থাকে নীলপদ্ম নীলাভ জল।
গন্ধ ভরা কামিনীর দু’পাশে শিউলীর প্রতিস্থাপন।
বসন্তের চেরী জারুল পথের কৃষ্ণচূড়ার রাঙা হাসি।

ফের স্বপ্ন দেখা পিতলের খোলসে ব্যাঘ্র চিত্তের অনুবাদ।
অনুপ্রাস হয় রোমিও জুলিয়েট কখনো বা শিরি ফরহাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com