শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

পটিয়ায় আমির ভান্ডারে বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ১১.৩৮ এএম
  • ২১৩ বার পঠিত

প্রতিনিধি, পটিয়া :
হযরত গাউছুল আজম শাহছূফি হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী (ক.) এর কালা সোনা খ্যাত এবং হযরতের অসংখ্য প্রতিনিধীগণের মাঝে অন্যতম উজ্জ্বল তারকা সদৃশ খলিফা আমিরুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শাহ আমিরুজ্জামান (ক.)’র পবিত্র বেলায়ত বার্ষিকী ওরস শরীফ গতকাল ১৫ জানুয়ারি২৪ইং ১লা মাঘ সোমবার পটিয়াস্থ আমির ভান্ডার দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে চট্টগ্রামের পটিয়ার ঐ বৃহত্তর দরবারে হাজারো মানুষের ভীড় লক্ষ্য করা যায়। দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চল হতে মুসলিম সহ নানা ধর্মের মানুষের ব্যাপক সমাগম হলে, রাতে এলাকাটি জনসমূদ্রে রুপ নেয়। ওরশ শরীফের কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, জিয়ারত, কাওয়ালী মাহফিল, তবারুক বিতরণ ও আখেরী মোনাজাত।

শত বছরের ঐতিহ্যবাহী আমির ভান্ডারের অপরাপর মঞ্জিল সমূহের ন্যায় হযরত সৈয়দ ফৌজুল আজিম শাহর প্রতিষ্ঠিত শাহ মঞ্জিলেও বড় শাহজাদা হযরত সৈয়দ এয়ার মুহাম্মদ শাহ আমিরী (মাঃ) এর ছদারতে ব্যাপক আয়োজন করা হয়। এতে সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওবাংলাদেশ তরিকত পরিষদ(বিটিপির)প্রেসিডিয়াম মেম্বার হযরত আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃ)উপস্থিত ছিলেন।

এতে আরও উপস্হিত ছিলেন উজিরিয়া হাশেমিয়া দরবারের পীর ছাহেব হযরত আবুল হাশেম শাহ (মাঃ), চট্টগ্রাম দরবার শরিফের মোন্তাজেম হযরত ছৈয়দ শরিফ হোসাইন শাহ (মাঃ),রাহে ভান্ডার সিলসিলার খলিফা হযরত ছৈয়দ আরেফ হোসাইন শাহ(মাঃ), রাহে ভান্ডার প্রকাশনা পরিষদের সভাপতি আলহাজ্ব ছৈয়দ সুলতানুল আলম খোকন শাহ(মাঃ), বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সম্পাদক জনাব শাহ মিডু(মাঃ) প্রমুখ উপস্থিত ছিলেন।

শাহ মঞ্জিলের সাজ্জাদানশিন পীর ছাহেব হযরত মাওলানা সৈয়দ ফোরকানুল হক শাহ আমিরী (মা.) পরিচালিত আখেরী মোনাজাতে পূণ্যার্থীগণ সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে এ ওরশ মোবারকের কার্যক্রম শেষ হয়। উল্লেখ্য, দরবারের আদব রক্ষা ও শৃঙ্খলা নিয়ন্ত্রনের জন্য ভক্তদের প্রতি পূর্বেই বিশেষ নির্দেশনাবলী প্রচার করা হয়। যার মধ্যে ছিল ওরশে তাদের নিয়ে আসা মানত, হাদিয়া স্বরূপ গরু, মহিষ ওরশের দিন রাত ১২ টার মধ্যে দরবারে আদবের সহিত প্রেরণ ও গরু, মহিষকে উত্যাক্ত না করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com