সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

ভোলায় বাস চাপায় শিশুসহ নিহত ২

  • আপডেট টাইম : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ২.১০ পিএম
  • ১৮৮ বার পঠিত

উপজেলা প্রতিনিধি, চরফ‍্যাশন ভোলা :
ভোলায় বাস চাপায় শিশুসহ নিহত ২ ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসচাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার লাঙ্গলখালী নামক জায়গায় এ ঘটনা ঘটে। ভোলা পুলিশ কন্ট্রোল রুম ও লালমোহন থানার পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিশু মো. হাসান (৭) লালমোহন পৌর ৫ নম্বর ওয়ার্ডের মো. ভুট্টো মিয়ার ছেলে এবং মো. জব্বার হোসেন একই উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহত দু’জনই পথচারী ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডাইরেক্ট সিটিং সার্ভিস নামে একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলায় আসছিল। বাসটির নম্বর হলো (ঢাকা মেট্রো জ-১৪-২০০৮)। বাসটি লালমোহনের লাঙ্গলখালী নামক জায়গায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে নান্টু নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম চলছে। ঘটনার পর গাড়িটি রেখে চালক পালিয়ে গেছে। পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন জানান, ঘটনাটি কিভাবে ঘটেছে এবং আহতদের বিস্তারিত পরিচয় পরে নিশ্চিত করে বলা হবে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com