সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বুদ্ধজ্যোতি শ্রেষ্ঠ সাংবাদিক – নীলিমা আক্তার নীলা | Manob Somoy দরজায় কড়া নাড়ছে বৈশাখ – সোমা মুৎসুদ্দী | Manob Somoy আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো কবি ও লেখক সোমা মুৎসুদ্দী লেখা ‘একটি পরিবার একটি বসন্ত” লেখাটি বৈশাখ: ধর্ম-বর্ণ-সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে ঐক্যে বাংলাদেশের জাতিসত্তার উৎসব —এম নজরুল ইসলাম খান | Manob Somoy আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা “জাল দলিল ও আসল দলিল চেনার মূল উপায়” প্রতিবেদন | Manob Somoy ‎ঝাড়ফুঁকের নামে প্রতারণা! জিন হাজির করা কি ইসলামে বৈধ? জানুন ওলামায়ে কেরামের ফতোয়া” অভিভাবক–শিক্ষক সমন্বয়ে শিক্ষার মানোন্নয়ন: চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক কর্মশালা অনুষ্ঠিত ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডে দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত | Manob Somoy দক্ষিণ হালিশহর কেজি এন্ড হাইস্কুলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় ছড়াকার মিজানুর রহমান শামীম বলেন নতুন প্রজন্মের মেধা বিকাশে ছড়া ও সাহিত্যের ভূমিকা অপরিসীম

র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ অভিযানে কক্সবাজারের কুতুবদিয়া হতে ০৮টি আগ্নেয়াস্ত্র এবং ২২ রাউন্ড গুলি উদ্ধারসহ শীর্ষ জলদস্যু মোশারফ বাহিনীর প্রধান মোশারফ হোসেন ও তার দুই সহযোগী আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.১৮ এএম
  • ৩০৬ বার পঠিত

মানব সময় ডেস্ক :

র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ অভিযানে কক্সবাজারের কুতুবদিয়া হতে ০৮টি আগ্নেয়াস্ত্র এবং ২২ রাউন্ড গুলি উদ্ধারসহ শীর্ষ জলদস্যু মোশারফ বাহিনীর প্রধান মোশারফ হোসেন ও তার দুই সহযোগী আটক।

১। “বাংলাদেশ আমার অহংকার” এই ¯স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় জলদস্যু অস্ত্রধারী সন্ত্রাসী কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন বড়খোপ এলাকায় মুক্তমঞ্চ সংলগ্ন ঝাউ গাছের নিচে কতিপয় জলদস্যু অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্রশস্ত্র সহ একত্রিত হয়ে অপরাধ সংঘটন করার জন্য সলাপরামর্শ ও প্রস্তুতি গ্রহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০১ ফেব্রæয়ারি ২০২৩ইং তারিখ ১১০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ০১। মোশারফ হোসেন(২৮), পিতা- শাহাবুদ্দিন, সাং-আব্দুল হাদী শিকদার পাড়া, থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজার, ০২। মোঃ আজিজ(২৩), পিতা-নুরুল আবছার, সাং-সন্দীপ পাড়া, থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজার এবং ০৩। মোঃ রবিউল হাসান(২০), পিতা- মোঃ জাবেদ আহম্মেদ, সাং-আব্দুল হাদী শিকদার পাড়া, থানা-কুতুবদিয়া, জেলা- কক্সবাজার’দেরকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকালীন সময়ে ১নং আসামী মোশারফ হোসেন এর কোমড়ে গোজানো অবস্থা হতে আসামীর নিজ হাতে বের করে দেয়া মতে দেশীয় তৈরী একটি পিস্তল উদ্ধার করা হয়।

৩। গ্রেপ্তারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদের জানা যায়, তারা এলাকায় প্রভাব বিস্তার করে লবণ চাষীদের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছে। এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি করার লক্ষ্যে তাদের কাছে আরো অস্ত্র-সস্ত্র রয়েছে। পরবর্তীতে আসামীদের দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতাকৃত আসামীদের সাথে নিয়ে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন শিকদার পাড়া এলাকায় একটি ছাপড়া ঘরের ভেতর হতে আসামীদের দেখানো ও নিজ বের করে দেয়া মতে ০১টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ৩টি এসবিবিএল, ০৪টি এলজি এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

৪। গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে যে, জব্দকৃত অস্ত্র-সস্ত্র দ্বারা তারা এলাকায় প্রভাব বিস্তার করে লবণ চাষীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় ও ডাকাতি করে আসছে।

৫। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com