বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

চট্টগ্রামে ভারীবৃষ্টিতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী | manob somoy

  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২, ২.০১ পিএম
  • ৩২২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম ||

চট্টগ্রামে ভারীবৃষ্টিতে নগরীর রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থানে হাঁটুপানি জমে গেছে। এতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (২০ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল থেকে নগরীর বাকলিয়া, মুরাপুর, ষোলশহর দুই নম্বর গেট, চকবাজার, আগ্রাবাদ, সিডিএ আবাসিক, ইপিজেড, বহদ্দারহাটসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে।

এ কারণে সড়কে যানসহ সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে। আর বৃষ্টির সাথে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় নগরীর আগ্রাবাদ,বন্দরের গোসাইলডাঙ্গা,সল্টগোলা ক্রসিং-ঈশান মিস্ত্রীরহাট, এছাক পাড়া,ধুমপাড়া,কোরবানী আলী পাড়া।

ইপিজেডের নিউমুরিং, নয়ারহাট,হাসপাতাল গেট ও আলীশাহ পাড়া আংশিক,সিমেন্ট ক্রসিং নিচু এলাকায়, নারিকেল তলার অলি-গলি, হাজী নুরগনি পাড়া-হিন্দুপাড়া, পতেঙ্গার নাজির পাড়া,চৌধুরী পাড়া, মাইজপাড়া সহ নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মাহমুদুল আলম জানান, ২৪ ঘণ্টায় ৯৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।  বর্ষাকাল ও মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। কাল ও পরশু মৌসুমি বায়ুর প্রভাবে  ভারী ও মাঝারি আকারের বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com