বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

ঠাকুরগাঁওয়ে পুলিশের বাধাঁ উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২, ১০.১৮ এএম
  • ৩৬৩ বার পঠিত

 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জেলা বিএনপির অফিস থেকে ফিরে: গ্যাস সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে পুলিশের বাধাঁ উপেক্ষা করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

শনিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় শহরের বিএনপি কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরাস্থা তাতীঁপাড়া কালিবাড়ি হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় পুলিশ মিছিলে বাধাঁ দিলেও নেতাকর্মীরা বাধাঁ এড়িয়ে মিছিলে স্লোগান দিতে থাকে।

পরে বিএনপি অফিসের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, যুব দলের সভাপতি আবুনুর চৌধুরী, মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্যে বিএনপির নেতার বলেন, দ্রব্য মূল্য বৃদ্ধির জন্য সরকারের লোকদের দুর্নীতি দায়ী। এই করোনা মহামারীর মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটিপতি হয়েছে। আর সাধারণ মানুষ নিঃস্ব হয়েছে। দেশের মানুষ খুব কষ্টে আছে। তাই একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব মানুষের কষ্ট লাঘব করা। তাই সকলের স্বার্থে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com