মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

র‌্যাব-৭ এর অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন বারাইপুর এলাকা থেকে আনুমানিক ০৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০৪ জন মাদক ব্যবসায়ী আটক।

  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ১১.১৩ এএম
  • ৪৫৩ বার পঠিত

ডেস্ক নিউজ :

র‌্যাব-৭ এর অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন বারাইপুর এলাকা থেকে আনুমানিক ০৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০৪ জন মাদক ব্যবসায়ী আটক।

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, র্দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ^াস অর্জন করতে সক্ষম হয়েছে।

২। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন বারাইপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১২ নভেম্বর ২০২১ ইং তারিখ ০৮৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা আসামী ১। মোঃ আব্দুস সালাম (৩২), পিতা- মৃত আব্দুর রশিদ, ২। মোঃ কামাল হোসেন (২০), পিতা- আলী মিয়া, ৩। মোঃ রুবেল (১৮), পিতা- আব্দর রাজ্জাক, ৪। মোঃ শাহীন আলম (১৮), পিতা- মোঃ শাহজাহান, সর্ব সাং- বারাইপুর, থানা- সদর দক্ষিণ, জেলা কুমিল্লা’দেরকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী’দেরকে জিজ্ঞাসাবাদে আসামীদের নিজ হেফাজতে থাকা ০৫ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ৭৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামী’দেরকে গ্রেফতার করা হয়।

৩। গ্রেফতারকৃত আসামী’দেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীর নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ০৭ লক্ষ ৫০ হাজার টাকা।

৪। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com