মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

ভোলা দৌলতখানে র‍্যাবের অভিযানে তিন ব্যবসায়ীকে জেল জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ৪.০৬ পিএম
  • ৪৮৭ বার পঠিত

 

মিলি সিকদারঃভোলার দৌলতখানে শাহীন শাহ ফুড চানাচুর কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুর তৈরি করে বাজারে বিক্রির অভিযোগো আলমগীর নামে এক কারখানা মালিককে ১০দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

মঙ্গলবার (৭সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা চরপাতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন চানাচুর কারখানায় অভিযান পরিচালনা করেন ভোলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন । এসময় ভোলা র‍্যাব-৮ এর মেজর জাহাঙ্গীর সহ তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

অন্যদিকে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ভোলা বাংলাবাজার উপশহরে উজ্জল রাইস মিলকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২০ হাজার টাকা ও চাঁদনি বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোলা র‌্যাব-৮ এর মেজর জাহাঙ্গীর জানায়, দৌলতখানে শাহিন শাহ ফুড নামক চানাচুর কারখানাটি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুর তৈরি করে বাজারজাত করে আসছিলো। আজ অভিযান পরিচালনা করে কারখানাটির মালিককে ১০ দিনের জেল দেয়া হয়। এ সময় তার কারখানাটি সিলগালা করা হয়। এছাড়াও ভোলার বাংলাবাজারে দুই ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com