সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

ভোলা – দৌলতখানে বিয়ের প্রভোলনে প্রেমিকা কে ধর্ষণ অত:পরপ্রেমিকের অনশন || মানব সময় ||

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ২.০৫ পিএম
  • ৫৮০ বার পঠিত

 

মিলি সিকদার- দৌলতখান (ভোলা) প্রতিনিধি :
ভোলার দৌলতখানে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা। বুধবার সন্ধা থেকে তিনি অনশন শুরু করেন। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রহম আলী বেপারি বাড়ির এ ঘটনা ঘটে। প্রেমিক রাজমিস্ত্রি যুবক সালাহ উদ্দিন ওই ওয়ার্ডের আবু তাহেরের ছেলে। আর প্রেমিকার বাড়ি একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। এ ঘটনার পর থেকে সালাহ উদ্দিন পলাতক রয়েছে।বৃহস্পতিবার সরেজমিন গেলে ফারজানা (ছদ্মনাম) জানান, গত দুই বছর যাবত সালাউদ্দিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সুযোগ নিয়ে সালাউদ্দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই এলাকার ঘোষের হাটের একটি ফুসকার দোকানের নির্জন কক্ষে নিয়ে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে শারীরিক সম্পর্ক করে। গত মঙ্গলবার মোবাইল ফোনে প্রেমিক সালাউদ্দিনকে বিয়ের প্রস্তাব দেন ফারজানা (ছদ্মনাম)। পরে সালাহ উদ্দিন ফারজানাকে (ছদ্মনাম) বাড়িতে চলে আসার কথা বলে। বুধবার দুপুরে প্রেমিকা ফারজানা (ছদ্মনাম) বিয়ের দাবিতে সালাউদ্দিনের ঘরে এসে ওঠে। এ সময় সালাউদ্দিনের স্বজনরা জোরপূর্বক ফারজানাকে (ছদ্মনাম) ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজায় তালা লাগিয়ে সবাই শটকে পড়ে। অনন্যোপায় হয়ে তালাবদ্ধ ঘরের দরজায় অনশনে বসে পড়েন প্রেমিকা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দৌলতখান থানার ওসি বজলার রহমান বলেন, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com