শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

সহকারী অ্যাটর্নি জেনারেলের সাথে বাগেরহাট জেলা ফোরাম চট্টগ্রামের নেতৃবৃন্দের প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৩.২২ পিএম
  • ১১০ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামানের সাথে বাগেরহাট জেলা ফোরাম চট্টগ্রামের নেতৃবৃন্দের এক প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ ২০২৬) বিকেলে চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন কলসি দিঘির পাড়স্থ বাদামতলায় অবস্থিত অ্যাডভোকেট মোঃ জাহিদুল ইসলামের চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এম. নজরুল ইসলাম খানের সঞ্চালনায় এবং গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাগেরহাট জেলা ফোরাম চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য, সচিব/ সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।
সভায় বক্তব্য প্রদান করেন সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক মো. হোসেন,মোঃ জহির উদ্দিন.সিকদার মোঃ আলতাফ হোসেন, মোঃ রেজাউল ইসলাম মল্লিক, মোহাম্মদ নাজমুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, মোহাম্মদ আজমল হোসেন মিলন, মোঃ হাসান শরীফ, মোঃ সজিব মোল্লা, মোহাম্মদ রাসেল মোল্লা, এম.আই.রিদওয়ান, মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় আগত অতিথিবৃন্দ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
সভায় সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে আইনগত পরামর্শ ও সহযোগিতা প্রদান করে আসছেন। মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com