শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

আজকের মানব সময় উপ সম্পাদকীয়তে প্রকাশিত হলো এম নজরুল ইসলাম খান এর শিক্ষার্থীদের নিয়ে লেখা “সিলেবাস এবং শ্রেণিকক্ষের বাইরে”

  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.১৯ এএম
  • ২৯৫ বার পঠিত

মানব সময় ডেস্ক :
শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠানের বা কো-কারিকুলাম এর প্রয়োজনীয়তা কেন তা এখনো অনেকে অনুধাবন করতে পারছেন না। শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত সহশিক্ষা ক্রমিক কার্যাবলীর গুরুত্ব অনেক ব্যাপক। শিক্ষা কার্যাবলীর সমন্বয়ে শিক্ষাক্রমের যে অংশ সামগ্রিকভাবে শিক্ষার লক্ষ্যে উপনীত হতে সহায়তা করে তাকেই বলা হয় সহ-শিক্ষাক্রম বা কো-কারিকুলাম।
যেমন:
১/দৈহিক উন্নয়নের জন্য কার্যাবলী যেমন,ইনডোর গেমস, আউটডোর গেমস, অ্যাথলেটিক।
২/সাহিত্য একাডেমিক উন্নয়নে বিতর্ক ও আলোচনা, প্রবন্ধ লিখুন প্রতিযোগিতা, নাট্যকলা, দেয়াল পত্রিকা, সিম্পোজিয়াম, গল্প লিখন, আবৃত্তি, সাহিত্য- বিজ্ঞান -গণিত মেলা, স্কুল ম্যাগাজিন।
৩/নান্দনিক ও সাংস্কৃতিক উন্নয়নে সংগীত,নৃত্য, অংকন, লোকসংগীত, মনের মত সাজা। এসব কার্যাবলীর জন্য একজন শিক্ষার্থীর প্রকৃত শিক্ষা গ্রহণ করতে বা শিক্ষার মূল উদ্দেশ্যে পৌঁছতে পারে।
তাই প্রতিটি শিশুকে তার শারীরিক, মানসিক, সামাজিক, নান্দনিক, নৈতিক বিকাশের জন্য সহশিক্ষাক্রমে অংশগ্রহণ করা জরুরী। এতে শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ, সামাজিক বৈশিষ্ট্য গঠন, বিদ্যালয় জীবনের প্রতি আকর্ষণ সৃষ্টি,শিক্ষামূলক নির্দেশনা দানের সুবিধা,অবসরের বিনোদন, ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতায় বর্তমান শিক্ষাক্রমে যে চেষ্টাটা করা হচ্ছে তা অর্জনে সহায়ক। শিক্ষার্থীর মান উন্নয়নে উপযুক্ত মনোভাব গড়ে তোলায় সহশিক্ষাক্রমিকের কার্যবলির সুফল আমরা হয়তো প্রত্যক্ষ করতে পারব যদি আমাদের মানসিকতার পরিবর্তন করতে পারি।
(প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, চট্টগ্রাম মডেল স্কুল)

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com