শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

৩৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের তৃণমূল পর্যায়ে কর্মশালা ও মতবিনিময় সভা

  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.৫৮ পিএম
  • ১৫১ বার পঠিত

মানব সময় ডেস্ক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত আগামীর বাংলাদেশ পূর্ণ গঠন ও দেশের সাংগঠনিক কাঠামো সংস্কারের অংশ হিসেবে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের সুদৃঢ় ভাবে গড়ে তুলতে রাজনৈতিক কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ এরশাদ উল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিতে যেন হাইব্রিড ও দোসর ফ্যাসিবাদী সরকারের লোকজন জায়গা করে নিতে না পারে, তার জন্য নেতা কর্মীদের মধ্যে প্রতিনিয়তই শহীদ জিয়ার আদর্শ ও বুদ্ধি চর্চা এবং বেগম খালেদা জিয়ার আপোষহীন দেশনেত্রী রাজনৈতিক দর্শন জনগণের কাছে বিশ্বাসযোগ্য নির্বাচনের আস্থা গড়ে তুলতে হবে। তিনি দৃঢ় প্রত্যয়ে বলেন, জুলাই – আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয় পার্টি (জাপা),১৪ দলীয় জোট ,ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কেউ অংশগ্রহণে করেন নি এবং সহযোগীতা করতে আসেনি, সুতরাং এই দোসরদের রাজনীতি করার অধিকারও রাখে না, আঃ লীগ কে রাজনৈতিক ভাবে নিষিদ্ধের দাবি ও করেন এই বর্ষীয়ান বিএনপি নেতা এরশাদ উল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য সচিব মোঃ নাজিমুর রহমান। তিনি বলেন আমরা দীর্ঘদিন রাজনৈতিক ভাবে একটি ফ্যাসিস্ট কায়দায় নির্যাতিত হয়ে আজ এক বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে কথা বলার সুযোগ পেয়েছি, বিএনপির ৩১ দফাটি আগামীতে নির্বাচনের ইশতেহার ও বটে। এতে রেইনবো নেশনের মাধ্যমে দেশের আত্ম-সামাজিক উন্নয়ন , রাজনৈতিক দলগুলোর সংস্কার,দেশ পূর্ণ গঠন এবং বাংলাদেশী জাতীয়তাবাদের বিষয়টি নিশ্চিত করে সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে ৩১ দফা নিয়ে জনমতের প্রতিফলন ঘটাতে বিএনপি কাজ করে যাচ্ছে। আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির নগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম, নগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর, ইপিজেড থানা‌ বিএনপির সভাপতি সরফরাজ কাদের রাসেল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রোকনউদ্দিন মাহমুদ, মোঃ নূরুজ্জামান কন্ট্রা।
৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সা:সম্পাদক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মোজাদ বারেক, যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী, সহ-সভাপতি মোঃ শাহজাহান, মোঃ আলী সাজু, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান খান, মোঃ আইয়ুব খান, মোঃ শরীফ, মিজানুর রহমান পারুল, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, নূর উদ্দিন মুন্না, মহিলা দলের নেত্রী খালেদা আক্তার সহ বিভিন্ন ওয়ার্ড,ইউনিট ও উপ কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদল, জাসাস ও পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com