বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা :

লোহাগাড়া উপজেলায় প্রতারক চক্র আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ২.১৬ পিএম
  • ১৫৬ বার পঠিত

কামরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রামের লোহাগাড়ায় সৌদি রিয়েল বিক্রির কথা বলে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর প্রতারক চক্রের চার জনকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হল, যথাক্রমে ফরিদপুর জেলার ভাংগা থানার সদরদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত তেহার উদ্দিনের ছেলে মো. সরওয়ার ফকির (৫৪), ফরিদপুর জেলার ভাংগা থানার সদরদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাউসার বেগের ছেলে মো. সোহেল বেগ (৩০), ফরিদপুর জেলার ভাংগা থানার সদরদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জমির শেখের ছেলে কামাল শেখ (৩৪) ও ফরিদপুর জেলার ভাংগা থানার সদরদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. খানের ছেলে শওকত খান (৬০)।বুধবার (১ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে আসামিদের কে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরান বিওসি থেকে গ্রেপ্তার করা হয়। বাদী সৈয়দ তৌহিদুর রহমান জানান, তার পিতা একজন এলাকার দলিল লেখক এবং তিনি একজন বয়বৃদ্ধ লোক। আসামি মো. সরওয়ার ফকির আমার বাবার সাথে দেখা করেন কিছু জায়গা ক্রয়ের কথা বলে। কথায় কথায় আমার বাবা আসামি কে জানান, উনি কিছুদিনের মধ্যে পবিত্র হজ্ব পালন করতে সৌদি আরব যাবেন।তখন আসামি জানায়, তার কাছে ৫ লক্ষ টাকার সৌদি রিয়েল আছে যা সে বিক্রি করবে তখন আমার বাবা আমার সাথে আসামি কে কথা বলতে বলেন কারন তিনি সৌদি রিয়েল চিনেন না। আসামি আমার সাথে মোবাইলে কথা বলে টাকা নিয়ে লোহাগাড়ার বটতলি স্টেশনের পুরাতন মা ও শিশু হাসপাতালের সামনে আসতে বলেন।
আমি একটি লাল শপিং ব্যাগে ৫ লক্ষ টাকা নিয়ে (৩০ ডিসেম্বর) বিকেলে মা ও শিশু হাসপাতালের সামনে দাড়ালে আসামি মো. সরওয়ার ফকির ও সোহেল বেগ আমার সাথে দেখা করে। আসামিরা আমার পাশাপাশি এসে কৌশল বিনিময় করলে তাদের কোন হেলুসিনেটিক ড্রাগের প্রভাবে আমি তাদের কথা মত চলতে থাকি।
তারা আমার হাত থেকে টাকার ব্যাগ টা নিয়ে আমাকে জানায়, আপনি একটু অপেক্ষা করেন আমরা সৌদি রিয়েল টা নিয়ে আসি এরপর তারা লাপাত্তা হয়ে যায়। তাদের ব্যবহৃত মোবাইলে নাম্বারে বারবার কল করার চেষ্টা করলে মোবাইল নাম্বারটি বন্ধ পায় তখন বুঝতে পারি প্রতারক চক্রটি টাকা নিয়ে পালিয়েছে।
পরবর্তী তে লোহাগাড়া থানা পুলিশের কাছে অভিযোগ জানালে, পুলিশসহ হাসাপাতালের সি সি ক্যামরা চেক করে ঐদিনের প্রতারক চক্রের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়। ভিডিও দেখে এলাকাবাসী জানতে পারে প্রতারক চক্রের সদস্যরা লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের পুরান বিওসি তে একটি বাসায় ভাড়া থাকে। তখন গ্রামবাসী এবং পুলিশের যৌথ অভিযানে ৪ জন আসামি কে গ্রেপ্তার করা হয় এবং চার লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা জব্দ করা হয়।সৈয়দ তৌহিদুর রহমান (৪২) বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, ভিডিও ফুটেজ এবং গ্রামবাসির সহায়তার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ জন কে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com